চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জহির রায়হানের গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘হারানো অধ্যায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
দুটি মানুষ বই পড়ছে, প্রকৃতির মাঝে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু চলচ্চিত্রকার হিসেবেই নয় একজন সফল কথাসাহিত্যিক হিসেবেও সমাদৃত ছিলেন জহির রায়হান। লিখেছেন বেশ কিছু গল্প এবং উপন্যাস। তাঁর ছোটগল্প এবং উপন্যাস সমকালীন প্রেক্ষাপটের দারুণ আখ্যান।

এবার জহির রায়হানের ছোটগল্প ‘হারানো বলয়’ অবলম্বনে বিশেষ নাটক নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নির্মিত এই নাটকের নাম ‘হারানো অধ্যায়’। নাট্যরূপ দিয়েছেন রাব্বী আহমেদ।

নাটকটি নিয়ে রাব্বী আহমেদ বলেন, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সম্পর্কের সংকট, প্রাক্তন প্রেমের টানাপোড়ন, বিশ্ববিদ্যালয় জীবনের বিচিত্র অনুষঙ্গ, স্মৃতিময়তা, যাপিত জীবনের বিচিত্র দিক ফুটে উঠেছে নাটকে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোক এবং অপর্ণা ঘোষ।

Banglabid

রাব্বী আরো জানান, নাটকে দেখা যাবে বহু বছর পর বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমিকার সাথে দেখা হয় আলম নামের এক যুবকের। বিভিন্ন কারণে সে সম্পর্ক পূর্ণতা পায় না। অন্যদিকে, অনেক বছর পর প্রেমিকার সাথে দেখা হবার পর দু’জনের মাঝেই বিভিন্ন দ্বন্দ্ব কাজ করে। একসময় অভাব দারিদ্র্য এসে ঘিরে ধরে দুজনের জীবনেই। দ্বিধা-দ্বন্দ্বের দোলাচলে এগিয়ে যাওয়া একটি সম্পর্কের না না সংকটকে নাটকে দেখা যাবে।

নাটকের বিভিন্ন দৃশ্য চিত্রায়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চিত্রনাট্যকার রাব্বী আহমেদ এ প্রসঙ্গে বলেন, বিভিন্ন নির্মাণ এবং বিনির্মাণের ভেতরেই মানুষের সম্পর্ক এগিয়ে চলে। অভাব এবং দারিদ্র্য সম্পর্কের সংকট হয়ে দাঁড়ায় কখনো কখনো। সময়ের পরিক্রমে প্রিয়জন প্রাক্তন হয় ঠিকই কিন্তু পুরনো অনুভূতি গুলো মানুষ মনের মাঝে লালন করে যত্নে। অনেক বছর পর দেখা হলে যা জাগ্রত হয়। ‘হারানো অধ্যায়’ তেমনই মনন ধর্মী একটি নাটক। যারা নাটকের মাঝে সংলাপ এবং জীবনের বিবিধ দর্শন খোঁজেন তাদের কাছে নাটকটি ভালো লাগবে।

নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ২২ নভেম্বর। হারানো অধ্যায় প্রযোজনা করেছেন এল রুমা আক্তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জহির রায়হান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপর্যয়ের ময়নাতদন্তে প্রথম বলি ইতালি কোচ

পরবর্তী

দুর্নীতি মামলা: পঞ্চম দিনের বক্তব্য দিতে আদালতে খালেদা জিয়া

পরবর্তী
আদালত ভবনে পঞ্চম দিনের শুনানির জন্য খালেদা জিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি মামলা: পঞ্চম দিনের বক্তব্য দিতে আদালতে খালেদা জিয়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার সম্মান উদ্ধারে ফিরতে চান ম্যারাডোনা

সর্বশেষ

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT