চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলিকে ডেকে ২৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

মিতুল আহমেদ মিতুল আহমেদ
১২:৩৪ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

টাকার অভাবে ফুসফুসে ক্যানসারের চিকিৎসা করাতে পারছেন না ‘বাংলা চলচ্চিত্রের মা’ খ্যাত অভিনেত্রী রেহানা জলি। সম্প্রতি এমন একটি খবর শিরোনাম হয় সংবাদ মাধ্যমে। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তাও প্রার্থনা করেন জলি। অতঃপর ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীর চিকিৎসা করতে প্রধানমন্ত্রী তাকে ডেকে ২৫ লাখ টাকা অনুদান দিলেন।

চ্যানেল আই অনলাইনকে সকালে এমন খবরই দিলেন রেহানা জলি।

প্রধানমন্ত্রীর মতো মানুষের তুলনা হয় না। তিনি অসহায়দের সহায়। এটা জানতাম বলেই আমার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছিলাম। আজ সকাল সাড়ে আটটায় তিনি আমাকে গণভবনে ডেকে পাঠান। সেখানেই আমার হাতে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। কথাগুলো বলছিলেন রেহানা জলি।

Banglabid

এমন সহায়তায় প্রধানমন্ত্রীর কাছে সারা জীবন চির ঋণী থাকবেন বলেও জানান রেহানা জলি। তিনি বলেন, আমার জীবনে সবচেয়ে বড় উপকারটা তিনিই করলেন। কারণ অর্থাভাবে আমার চিকিৎসাইতো বন্ধ হয়ে গিয়েছিলো। এখন আবার প্রধানমন্ত্রীর কল্যাণে চিকিৎসা শুরু করতে পারবো। সুস্থ হয়ে কাজে ফিরতে পারবো।

প্রধানমন্ত্রীর সাথে আর কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সকালে আমাদের ডেকেছিলেন। সেখানে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড়। লোকে লোকারণ্য। এতো ব্যস্ততার মধ্যেও তিনি আমাকে সময় দিলেন। সঞ্চয় পত্র তুলে দিলেন, আমাকে দেখে তিনি শুধু একটি কথায় বলেছেন সেটা হলো, ‘এইরকম হয়ে গেছো তুমি?’। আসলে অসুস্থতার কারণে এমন অবস্থা হয়েছে আমার, যে অনেকদিন পর কেউ দেখলে আমাকে চিনতেই পারেন না।

অসুস্থতার খবর প্রধানমন্ত্রীর কানে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রেখেছে শিল্পী ঐক্যজোটের দুই নেতা ডিএ তায়েব ও জিএম সৈকত। ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র পেয়ে এই দুইজনের কাছে কৃতজ্ঞতা জানান জলি।

Reneta

এরআগে নিজের সমস্যার কথা তুলে ধরে চ্যানেল আই অনলাইনকে জলি জানিয়ে ছিলেন, আমি এক বছরের বেশি সময় ধরে অসুস্থ হয়ে পড়ে আছি। প্রথমে আমার ফুসফুসে ইনফেকশান ধরা পড়ে, এরপর ব্যাকবোনের সাত নাম্বার যে হাড্ডিটা আছে ডাক্তাররা জানিয়েছে সেটা গুড়ো হয়ে গেছে। যার ফলে এখন চলাফেরা করাও সমস্যা হয়ে গেছে আমার জন্য। এমনকি হাত পা নাড়াতেও সমস্যা হয়।

ফুসফুসের ক্যানসারটি প্রাথমিক অবস্থায় আছে জানিয়ে তিনি বলেন, ফুসফুসের ক্যানসারটি প্রথম স্টেজে আছে বলে ডাক্তাররা জানিয়েছে। প্রপার ট্রিটমেন্ট করলে এক বছরের মধ্যে ইনশাল্লাহ্ সুস্থ স্বাভাবিক হওয়া সম্ভব। তবে খুব শিগগির চিকিৎসা নিতে বলেছেন ডাক্তার। নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করেছেন।

বিগত এক বছর ধরে অসুস্থ হয়ে বোনের বাসায় পড়ে আছেন রেহানা জলি। জানালেন চিকিৎসা ব্যয়ও এতোদিন ধরে তার বোনরাই বহন করে আসছিলেন। কিন্তু এখন তাদের পক্ষেও আর খরচ করা সম্ভব হচ্ছে না। কারণ ক্যানসারের চিকিৎসা বেশ ব্যয়বহুল একটি ব্যাপার। তাদের সেই সামর্থও নেই।

প্রধানমন্ত্রীর সহায়তা পাওয়ায় এবার নতুন করে চিকিৎসা করবেন বলেও জানান রেহানা জলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভবনঢাকাই চলচ্চিত্রপ্রধানমন্ত্রীবাংলা চলচ্চিত্রমারেহানা জলিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অবস্থা স্থিতিশীল তাই খালেদাকে কারাগারে পাঠানো হয়েছে’

পরবর্তী

চার শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

চার শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে: বিএনপি

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT