চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তহবিল কয়েকগুণ করার দাবি

সৌমিক আহমেদ সৌমিক আহমেদ
৯:২৩ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২১
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১শ’ বিলিয়ন ডলারের তহবিল যথেষ্ট নয়। বিশ্ব জলবায়ু সম্মেলনে এমন মন্তব্য করে চার বছরের মধ্যে তহবিল কয়েকগুণ করার দাবি তুলেছে ক্লাইমেট ভারনারেবল ফোরামের দেশগুলো। কার্বন নিঃসরণ কমাতে সেচ ব্যবস্থা সোলার করার পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানীর প্রযুক্তি বিনিময় নিয়ে আলোচনা চলছে নানা ফোরামে।বাংলাদেশ প্যাভিলিয়নে, ডিজেল নির্ভর সেচ ব্যবস্থাপনা থেকে পরিবেশবান্ধব সৌরশক্তি চালিত পাম্প প্রযুক্তি তুলে ধরে উন্নয়ন সংস্থা ইডকল। অন্য আয়োজনে বাংলাদেশে ক্লিন এনার্জি উৎপাদনের লক্ষ্য তুলে ধরে জ্বালানী মন্ত্রণালয়।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন: এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে বাংলাদেশ প্রণীত ক্লাইমেট চেঞ্জ স্ট্র‍্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান বিশ্বকে পথ দেখাচ্ছে। ফলে জলবায়ু ঝুঁকিহ্রাসে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।

সরকার নিজস্ব অর্থায়নে এই অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে কাজ করছে এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল থেকে ৪৪৩ মিলিয়ন ডলার ব্যয়ে ৭৮৯টি প্রকল্প হাতে নিয়েছে জানিয়ে ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য দূরদর্শী নেতৃত্বে এসকল পদক্ষেপের কারণেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা করেও দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে।

সম্মেলনের প্রত্যাশা, প্রপ্তি ও বাস্তবতা নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাষ্ট্রিয় নানা উদ্যোগ তুলে ধরে কিছু সুপারিশ তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

 

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু

 

হতাশা আছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলোর। এ প্রসঙ্গে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন: নানা বিষয়ে আলোচনার ফাঁকে ফাঁকে যেটা সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে নেচার বেজড সলিউশন। নেচারের জন্য ভালো এ ধরনের সমাধানগুলোই আমাদের বের করতে হবে। বাংলাদেশ কিন্তু নেচার বেজড সলিউশনের কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ প্রকল্প বহু ফোরামে প্রশংসিত হয়েছে। এখন আরও জোরেশোরে এটা চালিয়ে যেতে হবে। পাশাপাশি কৃষি কাজের জন্য সোলারের ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে। নেচার থেকেই আমাদের সমাধানটা নিতে হবে। কেননা, নেচারই সমাধান আমাদের পৃথিবীটাকে ভালো রাখতে।

এক সপ্তাহের জলবায়ু সম্মেলনে তেমন কোন সাফল্য না এলেও এখনই হতাশ হতে চায় না বাংলাদেশ। ধরিত্রীর বৃহৎ স্বার্থে বিশ্ব এক সুতোয় আসবে বিশ্ব নেতারা এমন আশা ক্লাইমেট ভারনারেবল ফোরামের।

ট্যাগ: ড. হাছান মাহমুদতথ্য ও সম্প্রচার মন্ত্রীপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশনমুকিত মজুমদার বাবু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরান ঢাকার চকবাজারের এসকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

কক্সবাজারের ২১ ইউপি নির্বাচন ঘিরে আতঙ্ক

পরবর্তী
রাঙ্গামাটিতে ইউপি নির্বাচনের প্রচার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ২১ ইউপি নির্বাচন ঘিরে আতঙ্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

সর্বশেষ

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT