চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে জোরদার পদক্ষেপ নেবার তাগিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২০
পরিবেশ, শিক্ষা
A A

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং পাঠ্যক্রমের মাধ্যমে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ইস্যুটি বর্তমানে বিশ্বজুড়ে মানবজাতির জন্য একটি বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো।  এই সমস্যা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের ওপর কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর উচিত, এই বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে গবেষণা কার্যক্রম আরও জোরদার করা, যেখানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এ জলবায়ু পরিবর্তনে ক্ষতি ও পদক্ষেপ সম্পর্কিত এক সেমিনারে এ মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

Banglabid

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবি’র আইসিসিসিএডি’র পরিচালক অধ্যাপক সালিমুল হক। জলবায়ু পরিবর্তনের কারণে যেহেতু বাংলাদেশ সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে, তাই এ বিষয়ে উচ্চমানের গবেষণা এবং পাঠ্যক্রমের ওপর জোর দেন তিনি।

সেমিনারে ডিএফআইডি-বাংলাদেশের প্রধান মিস জুডিথ হার্ভার্টসন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির তাদের বক্তৃতায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কথা বলেন এবং কপ-২৬ সম্পর্কে বাস্তবায়নযোগ্য নানা পরামর্শ তুলে ধরেন।

আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এ মতিন চৌধুরী এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন কার্যকর গবেষণা কাজে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

Reneta

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে এর সামাজিক প্রভাব বিশেষ করে আর্থ-সামাজিক, নারীর ওপর প্রভাব এবং সমস্যা মোকাবিলায় সক্ষমতার দিক সম্পর্কে আলোচনা করেন জুডিথ হার্ভার্টসন।

অন্যান্য দেশের সহায়তার ওপর নির্ভর না করে বাংলাদেশকে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন সুদীপ্ত মুখার্জি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইউবিজলবায়ু পরিবর্তন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোনো ধর্মে নয়, আমি ভারতীয়তে বিশ্বাসী: অক্ষয়

পরবর্তী

ভারতে করোনায় আক্রান্ত ৪১, কাশ্মিরে প্রথম করোনা শনাক্ত

পরবর্তী

ভারতে করোনায় আক্রান্ত ৪১, কাশ্মিরে প্রথম করোনা শনাক্ত

ছোটকাকু সিরিজ ‘এবারে সাভারে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT