চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিমানার সঙ্গে ম্যাচ পয়েন্টও হারাল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কপালে যেন শনি লেগেছে অস্ট্রেলিয়ার! মেলবোর্নে ভারতের কাছে ৮ উইকেটে হারের ক্ষতে নতুন করে দাগা দিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। স্লো ওভাররেটের কারণে পুরো অজি দলের ৪০ শতাংশ ফি তো কেটেছেনই, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ৪ পয়েন্ট কেটে রেখেছেন তিনি।

মেলবোর্ন টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছে অস্ট্রেলিয়া। আইসিসির সংবিধানের ২.২২ ধারা অনুযায়ী সময়ের চেয়ে কম প্রতি এক ওভারে ২০ শতাংশ করে জরিমানা গুণতে হয় দলের প্রত্যেক খেলোয়াড়কে। দুই ওভার কম হওয়ায় তাই ৪০ শতাংশ জরিমানা টিম পেইনের দলের।

শুধু জরিমানাই নয়, অজিদের গাত্রদাহের কারণ হতে পারে ম্যাচ পয়েন্টগুলো। ১৬.১১.২ ধারা অনুযায়ী এক ওভার কম হলে ২ ম্যাচ পয়েন্ট কেটে নেয়া হবে জরিমানাকৃত দলের। অস্ট্রেলিয়াকে জরিমানা করা হয়েছে ৪ ম্যাচ পয়েন্ট।

Banglabid

নিজেদের দোষ মেনে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি টিম পেইনের দলের বিরুদ্ধে।

চার পয়েন্ট কেটেও শতকরা ০.৭৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে অজিরা। ০.৭২২ পয়েন্টে ভারত দুইয়ে। আর ০.৬২৫ পয়েন্টে তিনে নিউজিল্যান্ড।

মেলবোর্নে জিতে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-১’এ সমতায় দুই দল। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ৭ জানুয়ারি, সিডনিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হতাশার বছর ২০২০: ১২ মাসে ১৬ সিনেমা

পরবর্তী

আ. লীগ গণতান্ত্রিক অধিকার ফিরিয়েছে বলেই মানুষ সুফল পাচ্ছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

আ. লীগ গণতান্ত্রিক অধিকার ফিরিয়েছে বলেই মানুষ সুফল পাচ্ছে: প্রধানমন্ত্রী

কৃষি ঋণ বিতরণের সময় বাড়লো ৩ মাস

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT