চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমির জন্য নয়, মসজিদের জন্য আইনী লড়াই করেছি: আসাদউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বাবরি মসজিদ-রাম মন্দির মামলায় ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) এর প্রধান আসাদউদ্দিন ওওয়াইসি।

শনিবার রাতে হায়দ্রাবাদে একটি জনসভায় দেয়া ভাষণে আসাদউদ্দিন প্রশ্ন রেখে বলেন, ‘বাবরি মসজিদ যদি আইনত বৈধ হয়, তবে কেন যারা সেটি ভেঙে দিয়েছিলো তাদের হাতে জমি অর্পণ করা হলো? আর যদি মসজিদ অবৈধ হয়, তবে কেন মামলা চলছে এবং বিজেপির জ্যেষ্ঠ নেতা এলকে আদভানি অভিযুক্ত এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়নি কেন? এটি একটি মৌলিক প্রশ্ন যে, আমরা এই রায় নিয়ে সন্তুষ্ট নই।’

তিনি আরও বলেন, বাবরি মসজিদ আমার আইনী অধিকার। আমি মসজিদের পক্ষে লড়াই করছি, জমির জন্য নয়।

Banglabid

১৯৮০ দশকের শেষভাগ থেকে অযোধ্যার রাম মন্দিরের বিক্ষিপ্ত দাবিকে গণআন্দোলনে রূপ দেয়া এলকে আদভানি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি প্রমাণিত অর্থাৎ তাদের আন্দোলন প্রমাণিত।

১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করায় হিন্দু উগ্রবাদীদের উস্কানি দেওয়ার অভিযোগে আদভানি বিচারের মুখোমুখি হয়েছিলেন। সেখানে যে দাঙ্গা হয়েছিলো তাতে ২ হাজার মানুষ নিহত হয়, যার সঙ্গে আদভানির উস্কানি আছে বলে মনে করা হয়।

রোববার এক টুইট বার্তায় আসাদউদ্দিন ওওয়াইসি লিখেছেন, তাহলে আজ একজন মুসলিম কী দেখলো? এতো বছর ধরে একটি মসজিদ দাঁড়িয়েছিলো, যা ভেঙে ফেলা হয়েছে।  এখন আদালত সেই জায়গায় একটি মন্দির তৈরির অনুমতি দিচ্ছে, বলা হচ্ছে যে, জমিটি রাম লালার।

Reneta

তিনি প্রশ্ন করে বলেন, আমরা ন্যায়বিচার চেয়েছি, সাহায্য নয়। আপনার বাড়িটি কেউ ভেঙে দেওয়ার পর যদি আপনি বিচারকের কাছে যান, বাড়িটি আপনাকে না দিয়ে কি ধ্বংসকারীদের কাছে অর্পণ করা উচিত?

আসাদউদ্দিন আরও লিখেন, জমি প্রদানের মাধ্যমে আমাদেরকে অপমান করা হচ্ছে। আমাদের প্রতি ভিক্ষুকের মতো ব্যবহার করবেন না। আমরা ভারতের সম্মানিত নাগরিক। আমাদের লড়াই আইনি অধিকারের জন্য।

তিনি দাবি করে বলেন, বিজেপি এবং তার আদর্শিক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বেশ কয়েকটি মসজিদের একটি তালিকা তৈরি করেছে, যেগুলোর তারা স্থানান্তর চায়।  এই অবস্থায় তাদের (মুসলিম) মসজিদের পক্ষে লড়াই করা উচিত।

শনিবার ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ অযোধ্যার বাবরি মসজিদ-রাম মন্দির মামলার রায় ঘোষণা করেন। রায়ে মুসলিমদের জন্য অন্যত্র ৫ একর জায়গা দেওয়ার নির্দেশ দিয়ে বিতর্কিত ২.৭৭ একর জমি সরকারের অধীনে দিয়ে ট্রাস্ট গঠন করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সেই ট্রাস্টের অধীনে ২.৭৭ একর জমিতে রাম মন্দির নির্মাণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবরি মসজিদবিজেপিরাম মন্দিরসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সার অর্ধেক স্কোয়াডই হাসপাতালে!

পরবর্তী

রণবীর নাকি কপিল দেব?

পরবর্তী

রণবীর নাকি কপিল দেব?

এক লাফে র‌্যাঙ্কিংয়ের ৩৮-এ নাঈম

সর্বশেষ

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT