চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার অর্ধেক স্কোয়াডই হাসপাতালে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে মাত্র ২০ মিনিটের মাথায় খেলোয়াড় পরিবর্তনে বাধ্য হন আর্নেস্টো ভালভার্দে। কাফ ইনজুরি নিয়ে মাঠ থেকে উঠে আসেন নেলসন সেমেদো। নামেন সার্জিও বুসকেটস। চলতি মৌসুমে চোটে পড়া ১৩তম খেলোয়াড় সেমেদো। যার অর্থ স্কোয়াডের অর্ধেকেরও বেশি এখন হাসপাতালে, অর্থাৎ ইনজুরিতে।

শুরুটা নেতোকে দিয়ে। ভ্যালেন্সিয়ার সাবেক এ ফুটবলার প্রাক-মৌসুমেই আঙুল ভাঙেন। ফলে লা লিগার শুরুর থেকেই তিনি দলের বাইরে। সবশেষ ইনজুরি আক্রান্ত সেমেদোকে অন্তত একমাস মাঠের বাইরে থাকতে হবে।

চোটে আছেন তোদিবো। মৌসুমের প্রথম তিন ম্যাচ মিস করার পর দলে ফিরেছিলেন। কিন্তু সেভিয়ার বিপক্ষে ম্যাচে আবারও ইনজুরিতে পড়েছেন তিনি।

Banglabid

ইনজুরির কারণে এরইমধ্যে সাত ম্যাচ মিস করেছেন স্যামুয়েল উমতিতি। মেটাটারসাল ও হাঁটুর ইনজুরি থেকে ফিরলেও কোনো ম্যাচেই পুরোটা সময় খেলতে পারছেন না।

বার্সাকে বেশি ঝামেলায় ফেলেছে লেফট-ব্যাকে জর্ডি আলবার ইনজুরি। আলবার ইনজুরি উদ্বেগ দিনদিন বাড়িয়েই যাচ্ছে।

লেভান্তের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনা। ওই ম্যাচেই আচমকা মাঠ ছাড়তে হয় আর্থার মেলোকে। ম্যাচ শেষে কোচ আর্নেস্টো ভালভার্দে জানান, ইনজুরির কারণে মাঠ থেকে উঠে যেতে হয় ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।

Reneta

এইবারের বিপক্ষে ম্যাচে তুলে নিতে হয় সার্জিও রবের্তোকে। লিগামেন্ট ইনজুরির কারণে স্লাভিয়া প্রাগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও খেলতে পারেননি তিনি।

জুনিয়র ফিরপোও আছেন ইনজুরিতে। ওসাসুনার বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।

চোট আর নানা বিতর্কের কারণে প্রথম পাঁচ ম্যাচে খেলতে পারেননি উসমান ডেম্বেলে। পরে ফিরলেও গেটাফের বিপক্ষে ম্যাচে আবারও ইনজুরিতে পড়েছেন ফরাসি ফরোয়ার্ড।

মৌসুমের প্রথম পাঁচ ম্যাচ চোটের কারণে মিস করেন লিওনেল মেসিও। পরে ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরলেও ৪৫ মিনিটের বেশি খেলতে পারেননি। এখন অবশ্য পুরোপুরি ফিট বার্সা অধিনায়ক। সেল্টা ম্যাচে করেছেন হ্যাটট্রিকও।

অন্যদিকে কাফ ইনজুরিতে ভুগছেন লুইস সুয়ারেজ। অ্যাথলেটিক বিলবাও এবং লেভান্তের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি উরুগুয়ে ফরোয়ার্ড। পরে আরও তিন ম্যাচ মিস করেছেন।

স্কোয়াডে জায়গা পেয়ে পারফর্ম দিয়ে হইচই ফেলে দিয়েছেন আনসু ফাতি। ইনজুরি থামিয়ে দেয় তার গতিও। গেটাফের পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে পারেননি ফাতি।

কার্লেস পেরেজের ইনজুরি অবশ্য বার্সার ম্যাচে হয়নি। স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার সময় চোট পান পেরেজ। এখনো পুরো ফিট হতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সাবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT