চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমজমাট লড়াইয়ে সাইফকে হারাল আবাহনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দুই গোল হজম করেও ম্যাচে ফিরে এসেছিল সাইফ স্পোর্টিং। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে গেছে তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার লিগের উদ্বোধনী ম্যাচের ২১তম মিনিটে ইমন বাবুর কর্নারের পর ওয়ালী ফয়সালের ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন এমেকা ডারলিংটন।

২৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ হয়। এমেকার পাস ধরা সাদ উদ্দিনকে ডি-বক্সের মধ্যে রহমত মিয়া ফেলে দিলে স্পটকিকের বাঁশি বাজান রেফারি। আনিসুর রহমান জিকোকে অনায়াসে পরাস্ত করেন এমেকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক সতীর্থের মাথা ছুঁয়ে আসার পর তপু বর্মণ হেড করে বল জালে জড়িয়ে দিলে ব্যবধান কমায় সাইফ স্পোর্টিং।

দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৮তম মিনিটে বাঁদিক থেকে রহিম উদ্দিনের ক্রসে বদলি নামা জুয়েল রানার জোরালো হেড ঠিকানা খুঁজে পেলে সমতা ফেরে।

ম্যাচ যখন দুদিকে দুলছে, ঠিক তখন আবাহনী উল্লাসে মাতে। ৮৪তম মিনিটে নাসিরুদ্দিন চৌধুরীর গোলে পুরো তিন পয়েন্ট পায় দলটি।

ট্যাগ: আবাহনী লিমিটেডবাংলাদেশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কাকে পিষ্ট করার মঞ্চ সাজিয়েছে ভারত

পরবর্তী

সঞ্চয়পত্র বিক্রিতে রেকর্ড, সীমা বেঁধে দিতে চায় বাংলাদেশ ব্যাংক

পরবর্তী
সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্র বিক্রিতে রেকর্ড, সীমা বেঁধে দিতে চায় বাংলাদেশ ব্যাংক

গাড়িতে আলিঙ্গনরত অবস্থায় মাইকেল করসেল ও শ্রুতি হাসান

গাড়িতে কার সঙ্গে শ্রুতি হাসান?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT