চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে জবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় ট্রাক চালক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা মিতুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহীম খলিল।

তিনি বলেন: এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Banglabid

গ্রেপ্তার ট্রাক চালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপন (২৪) কুল্লিার চৌদ্দগ্রাম এলাকার ১০নং বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেলালের ছেলে।

এর আগে ট্রাক চাপায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী টু ঢাকা আঞ্চলিক মহাসড়কে সাবরিনা আক্তার মিতু (২২) নামের এক শিক্ষার্থী মারা যায়। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিল।

মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ীর মর্তুজা ভূঁইয়ার কন্যা। তিন বোনের মধ্যে মিতু সবার বড়।

Reneta

স্থানীয় সূত্র জানায়, মিতু দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা এলাকার মোল্লা বাড়ি থেকে যাত্রা করে। এ সময় বাড়ির সামনে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করে।

খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়। এর একদিনের মধ্যেই ওই ট্রাকের চালককে আটক করল পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতায় পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

পরবর্তী

কানাডায় প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা

পরবর্তী

কানাডায় প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জ্যাকুলিনের পুরো পরিবারকে দামি উপহার-অর্থ দিয়েছেন সুকেশ

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT