চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় গানের ‘বিহাইন্ড দ্য স্টোরি’ বলবেন বুবলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১০, জুন ২০১৮
বিনোদন
A A

প্রতিবার ভিন্নধর্মী অনুষ্ঠানের অতিথি হয়ে দর্শকদের সামনে হাজির জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘আমার ছবি আমার গান’ নামের এই অনুষ্ঠানে বুবলী নিজেই উপস্থাপক আবার নিজেই অতিথি হচ্ছেন। এই অনুষ্ঠানে প্রচার হবে বুবলী অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান।

ক্যামেরার সামনে বুবলী বলবেন, গানগুলো দৃশ্যধারণের উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা। গেল বৃহস্পতিবার (৭ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলের ছাদে এই অনুষ্ঠানের চিত্রায়ন হয়েছে।

অনুষ্ঠানটির মূল উপজীব্য নিয়ে বুবলী চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘আমার ছবি আমার গান’ পুরোটাই সিনেমার গান নিয়ে, তাই অন্যরকম ভালো লাগা কাজ করেছে। কারণ যে গান প্রচার হবে তার ‘বিহাইন্ড দ্য স্টোরি’ অল্প অল্প করে শেয়ার করা যায়। আশা করছি, অনুষ্ঠানটি প্রচার হলে দর্শকরা দেখে বেশ এনজয় করবেন।

Banglabid

২০১৬ সালে যখন ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি প্রথম শাকিব খান ও বুবলীকে নিয়ে শুরু হয়েছিল। প্রায় দুই বছর ফের বুবলীকে এই অনুষ্ঠানে দেখা যাবে। বললেন, এবার নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি করতে পেরে আরো বেশি ভালো লাগছে।

‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ। এ প্রসঙ্গে সিফাত তন্ময় বলেন, বুবলী আপু অভিনীত ছবির যেসব গান বেশি জনপ্রিয়, সেগুলো প্রচার হবে। আরও বলেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি এই অনুষ্ঠানে দুবার এলেন। তার হাত ধরেই শুরু হয়েছে এবং দুই বছর সফলভাবে পূর্ণ হয়েছে বলেই আবার নিয়ে এলাম। বেসরকারী টেলিভিশন ইটভিতে ঈদের তৃতীয় দিন দুপুর একটায় অনুষ্ঠানটি প্রচার হবে।

Reneta

ঈদে বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া ‘সুপার হিরো’ নামের আরও এক ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। দুই ছবিতেই বুবলীর নায়ক ঢালিউড বাদশা শাকিব খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমার ছবি আমার গানশবনম বুবলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানের বুলেট ট্রেনে ছুড়িকাঘাতে যাত্রী নিহত, আহত ২

পরবর্তী

সিঙ্গাপুর পৌঁছেছেন কিম জং উন

পরবর্তী
সিঙ্গাপুরে কিম-ট্রাম্প

সিঙ্গাপুর পৌঁছেছেন কিম জং উন

খালেদা জিয়া

খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা নিতে আইজি প্রিজনকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT