জাপানের বুলেট ট্রেনে ছুড়িকাঘাতে এক যাত্রীকে হত্যা এবং দুইজন নারীকে আহত করার সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার স্থানীয় সময় রাত ১০ টায় টোকিও থেকে ওসাকা যাওয়ার পথে শিনকানসেন নামের ট্রেনটিতে ওই ব্যক্তি হামলা চালায়।
ট্রেনটি কিছুদূর পর্যন্ত যাওয়ার পর পুলিশের সন্দেহ হলে ওডাওয়ারা স্টেশনে থামানোর সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।
জাপানের স্থানীয় গণমাধ্যম জানায়, কাঁধে গুরতর আহত অবস্থায় এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। অন্যদিকে ওই ট্রেনে ছুড়িঘাতে আরও দুইজন নারী আহত হয়।
এফপি সংবাদ সংস্থা জানায়, সন্দেহভাজন ২২ বছর বয়সী ইচিরো কজিমা নামের ব্যক্তিকে আটক করা হয়েছে।
কোজিমা পুলিশকে জানান, সে ট্রেনে যাত্রীদের মারার জন্য বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র সাথে রাখে। তবে নির্দিষ্ট করে কাউকে মারার উদ্দেশ্যে না।
ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করেই এমন দৃশ্য দেখে অনেক যাত্রী ভয় পেয়ে পালাতে থাকে।যাত্রীদের দুর্ঘটনায় পড়ার সময় তারা আতঙ্কিত হয়ে পড়ে।










