চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি দমনে একসঙ্গে কাজ করতে হবে: আনিসুল হক

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
২:৪৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে জঙ্গি দমনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মেয়র আনিসুল হক। রোববার গুলশানের হোলি আর্টিজান বেকারি প্রাঙ্গণ পরিদর্শন করে তিনি এ আহ্বান জানান।

দেশি বিদেশি অতিথিদের সরব উপস্থিতি নেই গুলশান লেকপাড়ের অভিজাত হোলি আর্টিজান বেকারিতে। এখন সেখানে আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্য আর দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা। পুলিশের কড়া ব্যারিকেড পার হয়ে সেখানে যাওয়ারও কোনো উপায় নেই কারো।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, এখন বিভেদের সময় নয়। এখন বিরোধী দল, অমক দল, তমক দল বলে কেউ নেই, আমরা সবাই বাংলাদেশী। সেই হিসেবে সবার সঙ্গে দাঁড়িয়ে এই যুদ্ধে মিলিত না হলে এভাবে সবাইকে হামলার শিকার হতে হবে।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন মেয়র। বলেন, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বা পিছিয়ে যাবারও কোনো উপায় নেই। জাতি হিসেবে আমরা অনেক বড়। আর যে মানুষগুলো এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাদের বোঝানোর চেষ্টাও করতে হবে।

১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মি ঘটনার পর শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করেন সশস্ত্র বাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা। ১৩ মিনিটেই সন্ত্রাসীদের গুঁড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। তবে তার অনেক আগেই গড়িয়েছে ২০ জিম্মির রক্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT