চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিরা নারীদেরকে যেভাবে ঢাল হিসেবে ব্যবহার করছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের জঙ্গি সংগঠনগুলো যুবকদের সন্ত্রাসবাদে টেনে আনতে এবং যেকোন সন্ত্রাসী অপারেশন সম্পন্ন করতে নারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে। এছাড়া চরমপন্থার ধারণার সঙ্গে একমত নারীরা খুব সহজে সন্ত্রাসবাদের সমর্থক হয়ে উঠার কারণে সৌদি আরবের কাউন্টার টেরোরিজম এজেন্সিগুলো সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে অনেক বড় সমস্যার মুখোমুখি হচ্ছে।

সম্প্রতি আরবী দৈনিক আল রিয়াদ আয়োজিত একটি সেমিনারে এসব তথ্য উঠে আসে। ওই সেমিনারে সৌদির তরুণ নারী ও পুরুষদের চরমপন্থা থেকে বাঁচাতে নারীদের ভূমিকার উপর গুরুত্ব দেয়া হয়।

বক্তারা বলেন, সন্তানদের উপর চরমপন্থী পুরুষদের চেয়ে নারীদের নেতিবাচক প্রভাব বেশি থাকে। কেননা নারীরা তাদের সন্তানদের সন্ত্রাসবাদের ধারণা দিয়ে বড় করতে পারেন। এছাড়া সন্তানদের উপর বাবার থেকে মায়ের প্রভাব সবসময় বেশি থাকে। তাই চরমপন্থী পরিবেশ সবসময় সন্ত্রাসীদের বেড়ে উঠতে আরো বেশি সহায়ক ভূমিকা পালন করে।

Banglabid

বক্তারা মনে করেন, সৌদি আরবে সন্ত্রাসবাদে নারীদের অংশগ্রহণ সাধারণ বিষয় হয়ে না উঠলেও তাদের সচেতনতার অভাব জঙ্গিবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইকে আরো বেশি কঠিন করে তুলেছে। তাই মায়েরাই সন্তানদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারেন।

বারবার সন্ত্রাসীদের আক্রমণের শিকার নারী বক্তা আল আরবাশ বলেন, সৌদির কিছু নারী তাদের সন্তানদের মধ্যে চরমপন্থা ছড়িয়ে দিচ্ছেন। এমনকি যুদ্ধ করার জন্য সন্তানদের অস্ত্রও সরবরাহ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সন্ত্রাসবাদসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি নেতা হাতকাটা সোহেল ছিল ভারতে মোস্ট ওয়ান্টেড

পরবর্তী

সমর্থকদের ধৈর্য ধরতে বললেন ফুটবল কোচ

পরবর্তী
ফাইল ছবি।

সমর্থকদের ধৈর্য ধরতে বললেন ফুটবল কোচ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধুকে নিয়ে মঞ্চে নাটক আনছে লোক নাট্যদল

সর্বশেষ

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT