চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবিরোধী অভিযানে ওসিসহ চারজন গুলিবিদ্ধ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১০:১৬ অপরাহ্ণ ১২, জুন ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীতে জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের সময় পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে গেন্ডারিয়া থানার ওসিসহ চারজন সশস্ত্র সন্ত্রাসী।

নাশকতার পরিকল্পনা করতে দয়াগঞ্জ নামাপাড়া বস্তির ভেতর কয়েকজন জঙ্গি সমবেত হয়েছে এমন খবরে মধ্যরাতের কিছু পর সেখানে বিশেষ অভিযানে যায় ওয়ারি অপরাধ বিভাগের পুলিশ দল। ওই বস্তি ঘিরে ফেললে পুলিশকে লক্ষ্য করে ভেতর থেকে এলাপাথারি গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।

গুলিবিদ্ধ হন গেন্ডারিয়া থানার ওসি ছাড়াও মিলন সজীব এবং স্বপন নামে ৩ সন্ত্রাসী। অস্ত্রসহ গ্রেফতার করা হয় ৭ জনকে। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেফতার যুবকরা ডাকাতির প্রস্ততি নিতে ওই বস্তিতে সমবেত হয়।

ডিসি, ওয়ারি অপরাধ বিভাগ সৈয়দ নূরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, যারা সংঘবদ্ধভাবে আছে তারা জঙ্গি নাকি ডাকাত নাকি অন্য কোনো অপরাধের জন্য, আমরা যখন অপারেশন চালাই তখন এমন অনেকেই গ্রেফতার হয় যেমন শনিবার রাতেও জঙ্গি ছাড়া অনেকে গ্রেফতার হয়েছে তারাও আইনের চোখে অপরাধী। আমরা এলোমেলো সাধারণত রেইড দেই না, আমরা সুস্পষ্ট তথ্যের ভিত্তিতেই রেইড দেই।

অসতর্কতার কারনেই ওসি গুলিবিদ্ধ হয়েছেন কি না, প্রশ্ন ছিলো সাংবাদিকদের।

সৈয়দ নূরুল ইসলাম আরও বলেন, রাতের বেলা তার উপর অত্যন্ত ঘিন্জি এলাকা চারদিকে, এলাকার আড়ালকে কাজে লাগিয়ে তারা গুলি চালিয়েছে কোনো প্রকার অসতর্কতা ছিল না।

জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের দ্বিতীয় দিন বরগুনা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলায় জেলায় বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ সংগঠন জেএমবির আর ৪৭ নেতা-কর্মী। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ট্যাগ: জঙ্গি বিরোধী অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অতএব পর্বতের মূষিক প্রসব

পরবর্তী

বারিধারা থেকে ৪ টি বিলাসবহুল গাড়ি আটক

পরবর্তী

বারিধারা থেকে ৪ টি বিলাসবহুল গাড়ি আটক

জয় দিয়ে ইউরো শুরু ক্রোয়েশিয়ার

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT