ইউরো ফুটবলে জয় দিয়ে শুরু করেছে ক্রোয়েশিয়া। ‘ডি’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ‘দ্য ব্লেজার্স’।
ফ্রান্সে অনুষ্ঠিত এ ম্যাচে দু’দলই খেলে সমানতালে। তবে গোলের সুযোগ বেশি পায় ক্রোয়েশিয়া। ম্যাচের একমাত্র গোলটি হয় প্রথমার্ধে।
৪১ মিনিটে দুরপাল্লার শটে চমৎকার গোলটি করেন রিয়াল মাদ্রিদে খেলা ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচ।

দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।







