চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ প্রতিরোধে দরকার নিবিড় যোগাযোগ

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৭:৩২ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

ভবিষ্যত প্রজন্মকে সন্ত্রাস ও জঙ্গিবাদের ছোবল থেকে রক্ষার জন্য শিক্ষক এবং অভিভাবকদের সচেতন হওয়ার এবং অন্যদেরকে সচেতন করার পরামর্শ দিয়েছে সরকার। রাজধানীর স্কুলগুলোর শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের নিবিড় যোগাযোগ জঙ্গিবাদ প্রতিরোধ করতে পারে। 

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঢাকা মহানগরীর সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবক প্রতিনিধিদের সাথে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর শিল্পকলা একাডেমিতে।  

স্কুল পালানো বন্ধ, ক্লাসে আরো বেশি মনোযোগী করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখার কথা বলেন সরকারের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম বলেন, আমরা এই কাজটাকে আন্দোলনের মতো করেই নিতে চায়। আমরা অনেক যুদ্ধে জয়ী হয়েছি, বাধা মোকাবেলা করে সামনে এগিয়েছি। এখন আমাদের যোগাযোগ অনেক কমে গেছে, আসুন আমরা আবার সেই যোগাযোগটা বাড়াই।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, জঙ্গিবাদ মোকাবেলা করতে আমরা পারবোই পারবো। তা না হলে আমাদের প্রধানমন্ত্রী যে বলছেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে হবে উন্নত দেশ, সেটা কখনোই সম্ভব হবে না। 

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন আবুল কালাম আজাদ বলেন, পারিবারিক সচেতনতা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের নিবিড় যোগাযোগই এখন জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধের অন্যতম উপায়। তিনি বলেন, যদি আমরা সকলে চিৎকার করি, সকলে মিলে হুঙ্কার দেই তাহলে ওই জঙ্গিবাদ এবং জঙ্গিবাদের মদদদাতা, অর্থদাতারা পালিয়ে যাবে। আমরা শপথ নিই যে, আমরা প্রতিটি সন্তানের দিকে নজর দেবো যেন তারা ভালো পথে থাকে। 

জঙ্গি ও সন্ত্রাসবাদ বাংলাদেশে ঘরপোড়া আগুনের মতো উল্লেখ করে তাতে ভয় না পেয়ে আগুন নেভানোর জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।

ট্যাগ: জঙ্গিবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির নতুন কমিটি থেকে মোসাদ্দেক আলীর পদত্যাগ

পরবর্তী

কুড়িগ্রামে বন্যার্তদের পাশে ট্রাই ফাউন্ডেশন

পরবর্তী

কুড়িগ্রামে বন্যার্তদের পাশে ট্রাই ফাউন্ডেশন

বন্ধু তোকে মিস করছি ভীষণ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT