বিএনপির ঘোষিত নতুন কমিটির ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী।এনটিভি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৭ জনের নাম ঘোষণা করা হয়।
এনটিভি অনলাইনের খবরে বলা হয়, সদ্য ঘোষিত কমিটির ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন মোসাদ্দেক আলী।
মোসাদ্দেক আলী আগের কমিটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। নতুন কমিটিতে তাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছিল।










