চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিলেন ফুটবলার, হয়ে গেলেন ক্রিকেটার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড বিশ্বকাপে উইকেটের পেছনে অস্ট্রেলিয়ার অতন্দ্র প্রহরীর নাম এখন অ্যালেক্স ক্যারি। পেসারদের গোলার মত বলগুলো অবলীলায় তো ঠেকাচ্ছেনই, সেই সঙ্গে কঠিন সব ক্যাচ ধরে এরই মধ্যে হয়ে উঠেছেন বিশ্বকাপের অন্যতম উইকেটকিপারদের একজন। সঙ্গে ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স তো আছেই। ব্যাটিংয়ের শেষদিকে রান বাড়াতে ক্যারিতেই ভরসা অজিদের।

অথচ এই ক্যারির ক্যারিয়ারটা কিন্তু গড়ে উঠতে পারতো ভিন্নভাবে। শুরুর ২০টা বছর শুধু অস্ট্রেলিয়ান ফুটবলকেই ধ্যান-জ্ঞান করে বড় হয়েছেন। কিন্তু প্রত্যাখানের জ্বালায় জ্বলে শেষ পর্যন্ত ক্রিকেটেই থিতু হন।

স্কুলে থাকতে রুলস ফুটবল নিয়েই দিন কাটতো ক্যারির। অনেকটা দূর পর্যন্ত চলেও গিয়েছিলেন। ঘরোয়া লিগে ছিলেন নিয়মিত মুখ। ছিলেন স্কুল দলের অধিনায়কও।

Banglabid

কিন্তু জাতীয় দলের প্রত্যাখ্যানই খেপিয়ে দেয় ক্যারিকে। ফুটবল ছেড়ে এবার বেছে নেন ক্রিকেটকে। মাত্র ৭ বছর সময়। বাঁহাতি ব্যাটসম্যান হলেন, ফিল্ডিংয়ের সময় বেঁছে নিলেন উইকেটকিপিংকেই।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও ঘরোয়া ক্রিকেটে ক্যারি এখন পরিচিত এক মুখ। বিশেষত টি-টুয়েন্টি ক্রিকেটে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে রীতিমত চোখে পড়ার মত পারফরম্যান্সই তাকে দিয়েছে বিশ্বকাপের টিকিট। ভারতের বিপক্ষে ২৫ বলের ফিফটি করা ক্যারিই এখন অজিদের হয়ে বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের মালিক।

অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ২৬ ওয়ানডে খেলেছেন ক্যারি। করেছেন ৬০২ রান। শেষদিকে বিস্ফোরক ইনিংস খেলার সামর্থ্য দেখে তার ভক্ত বনে গেছেন অজি গ্রেট স্টিভ ওয়াহ। ঠান্ডা মাথায় আগ্রাসী ইনিংস খেলার সামর্থ্য দেখে ১৯৯৯ বিশ্বকাপ অজি অধিনায়ক ক্যারির মাঝে খুঁজে পেয়েছেন মাইকেল বেভান আর মাইক হাসির ছায়া।

Reneta

‘অ্যালেক্স ক্যারি হল বেভান আর হাসির দারুণ মিশ্রন। সে ঠান্ডা মাথায় আগ্রাসী উদ্দেশ্য নিয়ে খেলতে পারে, পরিস্থিতি ভালো বুঝতে পারে আর শেষ ওভারগুলোতে প্রতিপক্ষ বোলিংকে ধুমড়েমুচড়ে দিতে পারে। সে দিন দিন নিজেকে একজন ম্যাচ বিজয়ী হিসেবে গড়ে তুলছে।’

ক্যারির খেলায় কেবল সাবেকরাই নন, মুগ্ধ সতীর্থরাও। এরইমধ্যে ক্যারিকে পাঁচ কিংবা ছয়ে এনে ব্যাটিং করানো যায় কিনা সেটা বিবেচনা করার জন্য কোচ জাস্টিন ল্যাঙ্গারকে অনুরোধ করেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেক্স ক্যারিবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কনস্টেবল নিয়োগ: প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৭

পরবর্তী

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

পরবর্তী

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বরগুনার মতো ঘটনা দেশে প্রতিনিয়ত ঘটছে: ফখরুল

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT