চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রনেতারা ১২টার আগে ঘুম থেকে ওঠে না, রাত জেগে তারা কী করে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

এখনকার ছাত্রনেতারা বেলা ১২টার আগে ঘুম থেকে ওঠে না জানিয়ে হতাশা ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: অপ্রিয় হলেও কিছু সত্যি কথা বলছি (শোভন-রব্বানীকে ইঙ্গিত করে), আজকে ছাত্রনেতা ১২টার আগে ঘুম থেকে উঠে না, শুয়ে থাকে। সারা রাত জেগে জেগে কী করে আল্লাহই ভালো জানে।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওরিয়েন্টেশন কোর্সের সূচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: ছাত্রনেতার সামনে ২০-৩০, ৫০টা হোন্ডা, আর হোন্ডায় আরোহীদের কারো মাথায় হেলমেট নেই। এতে আমরা লজ্জা পাই। আমি সড়কমন্ত্রী হিসেবে লজ্জা পাই। যখন দেখবো ঝাঁক ঝাঁক তরুণ হেলমেট নেই, সবাই আমাদের। ক্ষমতার দাপট দেখাচ্ছে। তারপর সভাপতি-সাধারণ সম্পাদক হলেই তার আগেই ৫০টা হোন্ডা তাদের নিয়ে যাবে এমন নেতার দরকার নেই।

Banglabid

ভার্সিটিগুলোর হলে পলিটিক্যাল রুমের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন: পলিটিকাল রুম আছে আশ্চর্যের ব্যাপার। কাদের কাদের পলিটিকাল রুম আছে এটা খুজে বের কর। অপরকে শিখাবো আমার অপরাধের বিচার হবে না। ওরিয়েন্টেশনের মূল বিষয় হচ্ছে আচরণ। ইতিহাস বেশি জানার দরকার, ভালো আচরণ দরকার।

তিনি আরও বলেন: ছাত্রলীগের যে বিষয়টি আমাদের কাছে খুবই জরুরি সেটা হচ্ছে আচরণগত। আমাদের মনে রাখতে হবে যত ভালোই উন্নয়ন হোক, আচরণ খারাপ হলে ভালো উন্নয়ন ম্লান হয়ে যাবে। একটা খারাপ আচরণ ১০টা ভালো উন্নয়ন অর্জনকে ঢেকে দিতে পারে। সে ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে। আমাদের নেত্রীর কোনো একটা অর্জন সারাজাতি প্রসংশার চোখে দেখছে। সারা বাংলায় আলোচনা হচ্ছে।

তিনি বলেন: ঠিক তখনই এমন একটা কাণ্ড, একটা আচরণ বাস্তবে দেখতে পাই, আমাদের নেত্রীর সোনালী অর্জন নষ্ট হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে। আমরা তখন খুব কষ্ট পাই। আমরা মর্মাহত হই, আমরা যারা ছাত্রলীগ করেছি, আমাদের মন বিষাদে ভরে যায়। এটা আমরা আশা করি নাই।

Reneta

ওবায়দুল কাদের বলেন: বুয়েটের যারা ছাত্রলীগের পরিচয় আবরারকে হত্যা করে এ কর্মী আমাদের প্রয়োজন নেই। রাজশাহীতে পলিটেকনিক অধ্যক্ষকে যারা ছাত্রলীগের পরিচয়ে অপমান করলো এ ধরনের নেতা আমাদের প্রয়োজন নেই। গুটি কয়েকের জন্য গোটা পার্টি দুর্নামের ভাগীদার হতে পারে না। গুটি কয়েকের অপকর্মের জন্য গোটা সরকার দায়ভার নিতে পারে না।

ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনার তাগিদ দিয়ে তিনি আরও বলেন: ছাত্রলীগেরকে সুনামের ধারায় ফিরিয়ে আনাতে হবে। দুর্নামের একটা ধারা ছাত্র লীগের নামের সঙ্গে জড়িত গেছে। ছাত্রলীগকে সুনামের ধারা ফিরে আনা, এটা আমাদের প্রথম ও প্রধান কাজ।

তিনি আরও বলেন: ছাত্রলীগকে বঙ্গবন্ধুর পরিবার থেকে শিক্ষা নিতে হবে। আমি আজ একটা কথা বলি, এদেশে সবাই আমরা হারিয়ে যাবো। দুটি অর্জন কখনো মুছে যাবে না, একটা হলো বঙ্গবন্ধুর স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর এই জনপদে মৃত্যু হবে না। আর এই জনপদে অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনার অর্জনের মৃত্যু হবে না। উত্তরাধিকার হিসেবে এই দুটি অর্জন এদেশে থেকে যাবে। এই জনপদ যতদিন থাকবে।

ওবায়দুল কাদের যোগ করেন: বঙ্গবন্ধুর পরিবারে সবার দিকে একে একে তাকাও। আমার আর্দশ হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার। সততার রাজনীতি, মেধার রাজনীতির প্রতীক হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার।

ওরিয়েন্টেশন কোর্সের সূচনা পূর্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবঙ্গবন্ধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাবিথকে চায়ের আমন্ত্রণ জানালেন আতিকুল

পরবর্তী

বছরের শেষ দিনে রোজারিওবাসীকে চমকে দিলেন মেসি

পরবর্তী

বছরের শেষ দিনে রোজারিওবাসীকে চমকে দিলেন মেসি

‘নির্বাচন সুষ্ঠু হবে না’ জেনেও যে কারণে সিটি নির্বাচনে বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT