চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি

মুন্নি নাসরিন মুন্নি নাসরিন
১০:৪৩ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

পবিত্র হজের পর বিশ্বে মুসলমানদের বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন আখেরী মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলিমরা।

প্রথম পর্যায়ের ইজতেমায় দেশের ১৬টি জেলার হাজার-হাজার মুসল্লী অংশ নিয়েছেন। জেলাগুলো হলো- গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়ীয়া, মানিকগঞ্জ, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাঙামাটি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, খাগড়াছড়ি, জয়পুরহাট, মৌলভীবাজার ও সাতক্ষীরা।

অন্য জেলার মুসল্লীরা ২০-২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় পর্যায়ের ইজতেমায় অংশগ্রহণ করবেন।

Banglabid

প্রথম পর্বের আখেরী মোনাজাতের বিশেষ দোয়ায় শামিল হতে জনসমুদ্রে পরিণত হয় তুরাগ পাড়।

পুরা ইজতেমায় না থাকলেও এদিন সারাদেশ থেকে ইজতেমা ময়দান এবং আশেপাশের এলাকায় জমায়েত হয় হাজারো মুসল্লি।

Reneta

বৃদ্ধ থেকে শুরু করে কিশোর বয়সী এবং ছোট্ট শিশুরায় আসে বাবা-চাচার হাত ধরে।

মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর ব্যাপক ঐক্য লাভের জন্য প্রার্থনা করা হয়। ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ এই মোনাজাত পরিচালনা করেন।

এছাড়া ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমীরাত, কাতার, মিশর, জর্দান, আলজেরিয়া, ওমান, ইয়েমেন, সুদান, ফিলিস্তিন, তিউনিসিয়া, বাহরাইন, ফ্রান্স, কুয়েত, সোমালিয়া, কেনিয়া, জার্মানী, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, ইরাক ও ইরানসহ ৯১টির বেশি দেশের ৭ হাজার ৮০৪ জন বিদেশী মুসল্লী এবার ইজতেমায় যোগ দেন।

১৩ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আলেমদের বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় এবং রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজতেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলি-যাদবের তাণ্ডবে ভারতের জয়

পরবর্তী

সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

পরবর্তী

সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

ওয়েলিংটন হাসপাতালে মুশফিক

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT