চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যারিটি ইভেন্টে ছুরিকাঘাতে গুরুতর আহত পোল্যান্ডের মেয়র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
পোল্যান্ড-পোল্যান্ডের মেয়র-ছুরিকাহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পোল্যান্ডের গুডাংস্ক শহরের মেয়র পাওয়েল আদামোউইজ।

শহরটিতে আয়োজিত দেশের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে রোববার মধ্যরাতের একটু আগে বক্তব্য রাখার সময় মঞ্চের ওপরই তার ওপর হামলা চালানো হয়।

হামলার পরপরই ৫৩ বছর বয়সী এ মেয়রকে হাসপাতালে নেয়া হয়। সেখানে জীবন রক্ষার্থে টানা পাঁচ ঘণ্টার সার্জারি করা হলেও এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক।

Banglabid

ছুরির আঘাতে মেয়র আদামোয়িজ পেটে গুরুতর জখম হয়েছে বলে সোমবার ভোরে জানান কর্তব্যরত চিকিৎসক গুডাংস্কের ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা. টমাজ স্টেফানিয়াক। পাঁচ ঘণ্টাব্যাপী অপারেশনে মেয়রকে ৪১ ইউনিট রক্ত দিতে হয়েছে বলেও জানান তিনি।

‘তিনি এখনো খুবই, খুবই জটিল অবস্থায় আছেন। আসন্ন কয়েক ঘণ্টায় তার পরবর্তী অবস্থাটা বুঝিয়ে দেবে,’ বলেন ডা. স্টেফানিয়াক।পোল্যান্ড-পোল্যান্ডের মেয়র-ছুরিকাহত

২৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। তার অপরাধের পূর্ব রেকর্ড আছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে বিবিসি।

Reneta

হামলা চালানোর আগে সে চিৎকার করে বলছিল, গত সরকারের আমলে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। সেই ক্ষমতাসীন দলই আবারও আদামোয়িজকে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচনে সমর্থন দিয়েছে।

এরই প্রতিশোধ হিসেবে সে মেয়রের ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোল্যান্ডপোল্যান্ড-মেয়র ছুরিকাহতসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারী তুষারপাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র অচল, প্রাণহানির সংখ্যা বাড়ছে

পরবর্তী

পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ, না ফিরলে কারখানা বন্ধ

পরবর্তী
পোশাক শ্রমিক-কাজে না ফিরলে-কারখানা বন্ধ ঘোষণা

পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ, না ফিরলে কারখানা বন্ধ

সহকারীকে 'কুপ্রস্তাব' দিয়েছিলেন রাজকুমার হিরানী!

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT