চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ৭ দিনে ১৩ নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
বিনোদন
A A

উৎসব মানেই চ্যানেল আইয়ের বাহারি আয়োজন। এই আয়োজন দর্শকদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দেয় আরও বহুগুণ। চ্যানেল আইয়ের দর্শকদের আগ্রহের অন্যতম প্রধান দিক হচ্ছে নাটক ও টেলিছবি।

প্রতিবারের মতো এবারও ৭ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে জমজমাট ঈদ অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানগুলো নির্মাণ করেছেন বাংলাদেশের দর্শকদের কাছে অতি পরিচিত, সমাদৃত, নন্দিত সকল লেখক ও নির্মাতারা এবং এগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা। এ ঈদে কমেডি, প্রেম, বিরহ ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ভিন্ন ভিন্ন স্বাদের ১৩টি নাটক দেখাবে চ্যানেল আই। এগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত।

এ ধারাবাহিকতায় ঈদের আগের দিন রাদ ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘বাইশ গজের ভালোবাসা’। অভিনয়ে রওনক হাসান, জাভেদ ওমর ভেলিম গুল্লু প্রমুখ।

Banglabid

ঈদের দিন: রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘বামদিক থেকে চলুন’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। এ নাটকে অভিনয় করেছেন সজল, মিষ্টি প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘আবার যদি দেখা হয়’। কাজী শাহেদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয়, সারওয়াত আজাদ বৃষ্টি প্রমুখ।

ঈদের ২য় দিন: রাত ৭টা ৪০ মিনিটে দেখানো হবে নাটক ‘মমি’। রচনা: রাবেয়া খাতুন এবং পরিচালনায় আবুল হায়াত। এ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, আবুল হায়াত প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘অবাক মেঘের বাড়ি’। মেহরাব জাহিদ রচিত নাটকটি পরিচালনা করেছেন রতন হাসান। অভিনয়ে অপূর্ব, সাফা কবির, এমিলা প্রমুখ।

ঈদের ৩য় দিন: ‘সংযোগ বিচ্ছিন্ন’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মামনুন হাসান ইমন, মুমতাহীনা টয়া প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। ঐদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘লোলিটা’। রচনা: মাকসুমুল আরেফিন এবং পরিচালনায় অরুণ চৌধুরী। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, তারিক আনাম খান প্রমুখ।

Reneta

ঈদের ৪র্থ দিন: নাটক ‘পাপের কাঁটা’ প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা: রাজীব আহমেদ। বিশ্বজিৎ দত্তের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মেহজাবীন, জনি প্রমুখ। ‘মায়েরা পাখির মত হয়’ নাটকটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা: দয়াল সাহা এবং পরিচালনায় সরদার রোকন। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, সজল, শিখা মৌ প্রমুখ।

ঈদের ৫ম দিন: নাটক ‘শুভ্রা তোমার জন্য’ দেখানো হবে রাত ৭টা ৪৫ মিনিটে। জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জোভান, প্রভা, লিটন প্রমুখ। মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় নাটক ‘বেগুনী পাঞ্জাবী’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। অভিনয়ে শ্যামল মাওলা, সারাওয়াত বৃষ্টি প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: নাটক ‘মাই নেম ইজ জনি’। রচনা ও পরিচালনায় হিমু আকরাম। অভিনয়ে মারজুক রাসেল, তাসফিয়া, শহীদুন্নবী, শারমিন আঁখি, সিদ্দিক, মাসুদ রানা প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। ‘পরীর সাথে বিয়ে’ নাটকটি দেখানো হবে রাত ৯টা ৩৫ মিনিটে। মেজবাহউদ্দিন সুমনের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে ইয়াশ রোহান, মীম মানতাশা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বইয়াশ রোহানঈদঈদ ২০১৯এমিলাজনিজোভানতারিক আনামতাসফিয়াতিশানাটকপ্রভামারজুক রাসেলমাসুদ রানামীম মানতাশামেজবাহউদ্দিন সুমনমেহজাবীনলিটনলিড বিনোদনশহীদুন্নবীশারমিন আঁখিশ্যামল মাওলাসাফা কবিরসিদ্দিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিক্সিংকাণ্ডে গ্রেপ্তার ক্লাব প্রেসিডেন্ট’সহ একাধিক ফুটবলার

পরবর্তী

নুসরাতকে পুড়িয়ে হত্যা: প্রতিবেদনে যা বললো পিবিআই

পরবর্তী

নুসরাতকে পুড়িয়ে হত্যা: প্রতিবেদনে যা বললো পিবিআই

মেয়র আতিককে মন্ত্রী, লিটন ও খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা

সর্বশেষ

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT