চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে এবার ভার্চুয়াল ‘বিজয় মেলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

প্রতি বছর মহা ধুমধামে বিজয় উৎসব উদযাপন করে চ্যানেল আই। চলতি বছর করোনার কারণে সর্বসাধারণকে সঙ্গে নিয়ে উৎসব আয়োজনের সুযোগ নেই, তবে ভার্চুয়ালি দিনব্যাপী উদযাপন হবে বিজয় উৎসব!

চ্যানেল আইয়ের উদ্যোগে ১৪তম ঐক্য ডটকম ডটবিডি ‘বিজয় মেলা’তে সরকারী স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে ‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে এগিয়ে যাওয়া এ গণমাধ্যমটি। এ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, জনপ্রিয় কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর, ঐক্য ফাউন্ডেশনের দুই পরিচালক সুরাইয়া আলম এবং জান্নাতুল ফেরদৌস তিথি প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ।

Banglabid

এছাড়া সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সিএমএসএমই উদ্যোক্তা, উদ্যোগ উন্নয়ন উইং এবং ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী। সংবাদ সম্মেলনে প্রত্যেকেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। ফকির আলমগীর বলেন, মহামারীর মধ্যেও চ্যানেল আই নিয়ম নেমে বিজয় দিবস পালন করছে এজন্য কর্তৃপক্ষকে অবশ্যই সাধুবাদ জানাই।

ভার্চুয়ালি যুক্ত হয়ে শাহীন আকতার রেনী বলেন, আমরা বীরের জাতি। কোনো কিছুতে দমে থাকি না। চ্যানেল আই সাহস করে নিয়ম মেনে এই আয়োজন করছে এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। ঐক্য ফাউন্ডেশনের ৮০ লাখ উদ্যোক্তা এর সঙ্গে রয়েছে।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, নতুন করে আবার এদেশের মানুষ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হোক, চ্যানেল আই তার উদ্যোগ ও গৌরব বয়ে এগিয়ে যাক এটাই বিজয় দিবসের প্রত্যাশা।

Reneta

ইমদাদুল হক মিলন বলেন, চ্যানেল আই যে আয়োজন করে আমি খেয়াল করি সারাদেশ থেকে মানুষ আসে। কারণ দেশের মানুষ এই চ্যানেলটিকে নিজের মনে করে। চ্যানেল আইও এই নীতি নিয়ে তাদের যাত্রা চালিয়ে যাচ্ছে। শুধু বিজয় মেলা নয়, জাতীয় জীবনের প্রতিটি দিবসে চ্যানেল আই বিশেষভাবে পালন করে। আমি নিজে কালের কণ্ঠের সম্পাদক হলেও শুরু থেকে মানসিকভাবে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত। সবসময় প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করি।

কঠিন মহামারি করোনার মধ্যেও জীবন জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হচ্ছে। বিজয় দিবসে অন্যান্য বারের মতো স্বাভাবিক পরিবেশ থাকলে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং আগামী বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তি সবকিছু মিলিয়ে অন্যরকম আনন্দ ও উদযাপন হতো বলে মনে করেন চ্যানেল আইয়ের ম্যাগাজিন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চ্যানেল আই এবারের বিজয় দিবস পালন করবে। বিজয় দিবসে চ্যানেল আইয়ের অনুষ্ঠানগুলোর মধ্যে থাকবে গানে গানে সকাল শুরু থেকে বিজয়ের নানা অনুষ্ঠান। সকাল ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের আলোচিত অনুষ্ঠান তৃতীয় মাত্রার বিশেষ পর্ব প্রচার হবে। সকাল ১১ থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ঐক্য চ্যানেল আই বিজয় মেলা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

দুপুর আড়াইটাই কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে তাহের শিপনের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের বিশেষ ছবি ‘একাত্তরের নিশান’ প্রচার হবে। বিকেল ৫টা ১০ মিনিটে প্রচার হবে মাতিয়া বানু শুকুর পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘মুক্তি পাগল’। সন্ধ্যা সাড়ে ছটায় কেকা ফেরদৌসির উপস্থাপনায় দেশ বিদেশের রান্না’র অনুষ্ঠান প্রচার হবে। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিজয় দিবসের আলোচিত টেলি সিরিয়াল ফরিদুর রেজা সাগরের বাড়ির সিকুয়াল নিয়ে বিশেষ নাটক ‘৫০ বছরের বাড়ি’, পরিচালনায় অরুণ চৌধুরী।

রাত ৯টা ৪০ মিনিটি জাহিদ নেওয়াজ খানের পরিচালনায় রাজু আলীমের প্রযোজনায় মেট্রোসেম টু দ্য পয়েন্ট এর বিশেষ পর্ব এবং রাত ১১টা ৩০ মিনিটে ফেরদৌস আরার উপস্থাপনায় কাজী নজরুল ইসলামের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নরুল উৎসব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকবাল সোবহান চৌধুরীইমদাদুল হক মিলনফকির আলমগীরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভাস্কর্য নিয়ে জল ঘোলা করতে চাইলে জল পরিষ্কার করে দেব’

পরবর্তী

‘কাল হো না হো’র ছোট্ট জিয়ার কথা মনে আছে?

পরবর্তী

'কাল হো না হো'র ছোট্ট জিয়ার কথা মনে আছে?

ওবায়দুল কাদের

বিএনপি রাজনীতিকে বিদেশি দূতাবাসের দরজায় নিয়ে গেছে: কাদের

সর্বশেষ

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT