চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেয়ারম্যান প্রার্থী মিলনের পাশে পূর্ণিমা-ফেরদৌস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

ফলাফল শেষ পর্যন্ত যাই হোক, নির্বাচনে মন্দ লোককে সমর্থন দেয়ার চেয়ে ভালো লোকের পাশে থেকে জয় প্রত্যাশা করেন সমাজের সচেতন অংশ। সমাজের তেমনি একজন ভাল মানুষ অভিনেতা আনিসুর রহমান মিলন। যিনি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী! আর তাকে প্রত্যক্ষভাবে সমর্থন যুগাচ্ছেন ফেরদৌস ও পূর্ণিমা!

না। বাস্তবে কোনো নির্বাচনে অংশ গ্রহণ করছেন না অভিনেতা মিলন, এমনকি সেই নির্বাচনে তাকে সমর্থন কিংবা তার প্রচারণাও চালাচ্ছেন না চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। মূলত এটি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত নির্মিতব্য চলচ্চিত্র ‘গাঙচিল’-এর শুটিং দৃশ্য।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’-এ ইকবাল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। যে ছবিতে গ্রামের একজন সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও এনজিও কর্মী হিসেবে অভিনয় করছেন পূর্ণিমা।

Banglabid

ছবির শুটিং দৃশ্যের এমন বেশকিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আনিসুর রহমান মিলন।

শুটিং লোকেশন থেকে ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল চ্যানেল আই অনলাইনকে বলেন, নোয়াখালীতে পুরোদমে আমরা ‘গাঙচিল’-এর শুটিং করছি। গত ১৭ তারিখ শুরু করেছি ‘গাঙচিল’-এর শুটিং, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আগে থেকেই শুটিং করছেন ফেরদৌস, তারিক আনাম খান। যোগ দিয়েছেন পূর্ণিমা, আনিসুর রহমান মিলন। আগামী ২৫ তারিখ এখানে শুটিংয়ে অংশ নেবেন কলকাতার ঋতুপর্ণা। শুটিংয়ের এবারের পর্বে সিকোয়েন্সগুলো শেষ করছি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস অবলম্বনে একই নামে ছবিটি নির্মিত হচ্ছে। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল উপন্যাস ‘গাঙচিল’। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ইউনিয়নের গাঙচিল চরের নাম থেকেই উপন্যাসের নাম ‘গাঙচিল’ রাখা হয়েছে।

Reneta

উপন্যাসটি নিয়ে ওবায়দুল কাদের আগেই জানিয়েছেন, এটি কোন কাল্পনিক গল্প নয়। নোয়াখালীর একটি চর ‘গাঙচিল’ কে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসের উঠে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুর রহমান মিলনওবায়দুল কাদেরগাঙচিলনোয়াখালীপূর্ণিমাফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৪১ রানে পিছিয়ে নেমেই সাদমান-মুমিনুল আউট

পরবর্তী

ঢাবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার প্লানিং ও ফিউচার স্কিলস কর্মশালা

পরবর্তী

ঢাবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার প্লানিং ও ফিউচার স্কিলস কর্মশালা

ইনিংস হার এড়াতে পারবে বাংলাদেশ?

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT