চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চূড়ান্ত লাইসেন্সের জন্য ৩ মাস সময় পেল ‘পিপলস ব্যাংক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহসহ সব প্রস্তুতি এখনও শেষ করতে পারেনি প্রস্তাবিত পিপলস ব্যাংক। তাই প্রাথমিক সম্মতিপত্রের (এলওআই বা লেটার অব ইনটেন্ট) মেয়াদ বাড়ানোর আবেদন করে ব্যাংকটি। সে অনুযায়ী মেয়াদ তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে এই সময়ে শর্ত পূরণ করতে না পারলে ব্যাংকটির এলওআই বাতিল হয়ে যাবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে পিপলস ব্যাংকের সময় চাওয়ার বিষয়টি উঠলে তা অনুমোদিত হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ফজলে কবির। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

Banglabid

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, এলওআইয়ের শর্ত পূরণ করার জন্য  প্রস্তাবিত পিপলস ব্যাংক তিন মাস সময় চেয়েছিল। বোর্ড তাদের আবেদনের প্রেক্ষিতে সময় দিয়েছে। এ সময়ে তারা শর্ত পূরণ করতে না পারলে নিয়ম অনুযায়ী তাদের এলওআই বাতিল হয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রস্তাবিত পিপলস ব্যাংকের উদ্যোক্তাদের কয়েকজনের অর্থের উৎসে অনিয়ম খুঁজে পায় কেন্দ্রীয় ব্যাংক। সেই কারণে পিপলস ব্যাংক লিমিটেডকে দেয়া এলওআই স্থগিত করা হয়েছিল। তবে বিতর্কিত উদ্যোক্তাদের বাদ দেয়ায় ব্যাংকটির এলওআইর ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংকে মূলধনের অর্থ জমা দিলে এ ব্যাংকটিকেও লাইসেন্স দেয়া হবে।

এলওআই শর্ত অনুযায়ী এখন কোনো ব্যাংককে চূড়ান্ত লাইসেন্স পেতে হলে প্রদর্শিত আয়ের ৪০০ কোটি টাকা মূলধন কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। এছাড়া পল্লী এলাকায় ব্যবসার সম্প্রসারণসহ বেশ কিছু শর্ত দেয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রদর্শিত আয়ের ৪০০ কোটি টাকা মূলধন জমা দিতে না পারলে তাদের এলওআই বাতিল করা হবে।

Reneta

পিপলস ব্যাংকের উদ্যোক্ত চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা এম এ কাশেম। শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের জন্য ব্যাংকটির আবেদন করা হয়েছে।

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের সভায় পিপলসসহ তিনটি ব্যাংককে সম্মতিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত পিপলস ব্যাংকের সঙ্গে অনুমোদন পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ইতিমধ্যে দেশের ৬০ তম তফসিলি ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে।

এর আগে এলওআই শর্ত পূরণ করায় গত ডিসেম্বরে সিটিজেন ব্যাংক লিমিটেডকে ব্যবসা‌য়িক কার্যক্রমের লাইসেন্স দেয়ার জন্য চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। সিটিজেন ব্যাংক চেয়ারম্যান হিসাবে আছেন আইনমন্ত্রী আনিসুল হক। এই ব্যাংকটিও শিগগির কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিপলস ব্যাংকবাংলাদেশ ব্যাংকসিটিজেন ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

পরবর্তী

ভয়াবহতার নতুন রূপে ব্রাজিলে আবারও মৃত্যুর মিছিল

পরবর্তী
করোনাভাইরাস

ভয়াবহতার নতুন রূপে ব্রাজিলে আবারও মৃত্যুর মিছিল

বাইডেন প্রেসিডেন্টের ভাষণ দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ জুলাই ‘ভাইরাসমুক্ত দিবস’ পালন করবে বাইডেন প্রশাসন

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT