চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ও উদ্ধারকাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় দু’টি সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক ও দুই হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাক চালক আল আমিন, হেলপার আশিক রহমান ও হাসান আলী।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-২১২৯) নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় ট্রাকটি আলমডাঙ্গার শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে সামনে থেকে আসা বালিবোঝাই একটি ড্রাম ট্রাককে সাইড দেয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার পাশের গাছ ভেঙ্গে পানির মধ্যে পড়ে যায় ভুট্টাবোঝাই ট্রাকটি। ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।

নিহতরা হলেন- জেলার দামুড়হুদা উপজেলা ইব্রাহিমপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ট্রাক চালক আলামিন (৩৭) ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে হেলপার আশিক (২৮)।

অপরদিকে, সোমবার সকাল ৮টায় জেলার জীবননগরের গঙ্গাদাসপুর গ্রামে মাটিভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হেলপার হাসান আলী (১৩) নিহত হয়েছেন। নিহত হাসান আলী গোয়ালপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে মাটি ভর্তি করে ভিভিএম ইটভাটায় নিচ্ছিল সম্রাট পরিবহন নামে একটি ট্রাক্টর। পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত ইটভাটার পাশে আমবাগানে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় হেলপার হাসান।

ট্যাগ: চুয়াডাঙ্গাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রেনে চেপে জোভান-তিশার প্রেমের গল্প!

পরবর্তী

উজ্জল সাহা হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

পরবর্তী
ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন, পুরানা. Channel i News - চ্যানেল আই নিউজ

উজ্জল সাহা হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

২০ এপ্রিল পর্যন্ত চলবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পাঠদান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT