চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় আমের ফলন ভালো, বিষমুক্ত রাখার অঙ্গীকার

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
৭:২২ অপরাহ্ণ ৩১, মে ২০১৫
কৃষি
A A

চুয়াডাঙ্গা জেলায় প্রতি বছরই বাড়ছে আমবাগান। এবার জেলায় আমের ফলন ভালো হওয়ায় কমপক্ষে পঞ্চাশ কোটি টাকার আম বেচাকেনা হবে বলে আশা করছেন বাগানমালিক ও ব্যবসায়ীরা। ভালো ফলনের পাশাপাশি বাজারে আশানুরূপ দাম পাচ্ছেন তারা।

জেলার চার উপজেলায় এবার আমবাগান রয়েছে এক হাজার দু’শ ৭০ হেক্টর জমিতে। ১৫ হাজার পাঁচ’শ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ভোক্তাদের কাছে সম্পূর্ণ বিশুদ্ধ আম তুলে দেয়ার ব্যাপারে এবার অনেক সতর্ক চাষী ও ব্যবসায়ীরা।

ফরমালিন মিশিয়ে কোনো জিনিস এখান থেকে বিক্রি হয় না বলে জানায় স্থানীয় আমচাষী এবং ব্যবসায়ীরা। সরকার কর্তৃক নিষিদ্ধ কোন কীটনাশক বা ঔষধও তারা ব্যবহার করেন না বলে জানান।

Banglabid

এবারে আমের ফলন খুব ভালো হয়েছে জানিয়ে একজন আম বাগান মালিক বলেন, এই আমগুলো ঢাকার কাউরানবাজার, বাদামতলী এবং চট্টগ্রাম ও খুলনাতে বিক্রি করবো।

চুয়াডাঙ্গা জেলায় আম সব থেকে উন্নতমানের বলে দাবি করে একজন আম ব্যবসায়ী পাইকারি মূল্যে বোম্বাই, আটি জাতীয় আম ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান।

আম সংরক্ষনে একটি হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। জেলার আম ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক আবুল কালাম বলেন, আম যাতে ভালোভাবে সংরক্ষণ করতে পারি এবং ফরমালিনমুক্ত আম বিক্রি করতে পারি এই কারনে আমাদের চুয়াডাঙ্গা বাজারে যেনো একটা হাটের ব্যবস্থা করা হয়।

Reneta

ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আম পাকানো যাবে না, সুপ্রিম কোর্টের এমন নির্দেশনায় আম চাষী, ব্যবসায়ী ও বাগান মালিকদের নিয়ে মতবিনিময়ের আয়োজন করেন স্থানীয় প্রশাসন।

চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার দে তাদের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, “আম উৎপাদনকারী, ব্যবসায়ী এবং যারা ক্যামিকেল উৎপাদন করে তাদের নিয়ে সচেতনতামূলক একটি মিটিং করেছি এবং এখানে জানিয়ে দিয়েছি যে আম পাকানোর জন্য কোনো রকমের ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা যাবে না।”

বেশিরভাগ বাগানেই রয়েছে আটি, বোম্বাই, হিমসাগর জাতের আম। খুচরা বাজারে প্রতি কেজির দাম পড়ছে ৪০ থেকে ৫০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমচুয়াডাঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪০ জনের মৃত্যু

পরবর্তী

যৌন নির্যাতন থেকে রক্ষায় কিশোরী কেন্দ্রে নারী গার্ডের সুপারিশ

পরবর্তী

যৌন নির্যাতন থেকে রক্ষায় কিশোরী কেন্দ্রে নারী গার্ডের সুপারিশ

এডিপির জন্য বরাদ্দ ৯৭ হাজার কোটি টাকা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT