চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডিপির জন্য বরাদ্দ ৯৭ হাজার কোটি টাকা

সাকিলা জেসমিন সাকিলা জেসমিন
৯:২৪ অপরাহ্ণ ৩১, মে ২০১৫
অর্থনীতি
A A

আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)র বাস্তবায়ন প্রক্রিয়া হবে দ্রুত ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। মূল লক্ষ্য দুর্নীতিমুক্ত রাখা এবং গুণগত মান নিশ্চিত করা। এনিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে মাথায় রেখে ইতোমধ্যেই কাজ শুরু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। বড় প্রকল্প ছাড়া অন্যসব প্রকল্প দুই বছরের মধ্যে শেষ করতে হবে।

আগামী ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপির জন্য ৯৭ হাজার কোটি টাকা চূড়ান্ত বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রা ৬২ হাজার ৫০০ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য ৩৪ হাজার ৫০০ কোটি টাকা।

১৭টি খাতকে গুরুত্ব দিয়ে ৩২৪ টি প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। সেগুলো হলো: কৃষি খাতে ৪ হাজার ৬৯০ কোটি টাকা, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান ৮ হাজার ৪৩৩ কোটি, পানি সম্পদ ২ হাজার ৭১০ কোটি, শিল্প খাতে ১ হাজার ৪৭৭ কোটি, বিদ্যুত খাতে ১৬ হাজার কোটি টাকা, তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে ১ হাজার ৯৯৪ কোটি টাকা।

Banglabid

এছাড়া পরিবহন খাতের ২০ হাজার ২৩৬ কোটি টাকার মধ্যে সড়ক পরিবহণে ৪ হাজার ৮২৫ কোটি, সেতুতে ৮ হাজার ৯২১ কোটি, রেল নৌ ও বেসামরিক বিমান পরিবহনে ৬ হাজার ৪৯০ কোটি টাকা। যোগাযোগ খাতে ১ হাজার ৭৩৬ কোটি টাকা, ভৌত পরিকল্পনা পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে ১০ হাজার ৪৫৯ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, মনিটরিং অনেক জোড়দার করবো। আইএবিডি লেগেই থাকবে। এবং আইএবিডির যদি নাম্বার অব হেন্টস কম থাকে তবে তাদের আমরা আউটসোর্স করার সুযোগ করে দেবো।

শিক্ষা ও ধর্ম খাতে রাখা হয়েছে ১০ হাজার ৩৯ কোটি, ক্রীড়া ও সংস্কৃতিতে ৩১০ কোটি, স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা ও পরিবার কল্যাণে ৬ হাজার ৮১ কোটি টাকা।

Reneta

গণ সংযোগে ১২৫ কোটি, সমাজকল্যাণ মহিলা বিষয়ক ও যুব উন্নয়নের জন্য ৪৯০ কোটি, জনপ্রশাসনে ২ হাজার ৮৬৯ কোটি, বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২ হাজার ২৯০ কোটি ও শ্রম কর্মসংস্থানে বরাদ্দ রাখা হয়েছে ৩৩১ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, একজন প্রকল্প পরিচালক কখনো দুটি প্রকল্পের দায়িত্বে থাকবে না। দুইবারের বেশি কোনো প্রকল্পই আমরা সংশোধনের জন্য গ্রহণ করবো না।

২০১৫-১৬ অর্থবছরের এডিপিতে উন্নয়ন সহায়তা হিসেবে ১০টি খাত রাখা হয়েছে, সেগুলো হলো: ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তায় ১০ কোটি, উপজেলার জন্য ৪৩০ কোটি, জেলা পরিষদের জন্য ৩৮০ কোটি, পৌরসভার উন্নয়নে ৩৭০ কোটি, সিটি কর্পোরেশন উন্নয়নে ২১০ কোটি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার উন্নয়ন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ছাড়া অন্য এলাকার উন্নয়ন ও বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তার জন্য ১ হাজার ৯০ কোটি টাকা রাখা হয়েছে উন্নয়ন বাজেটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT