চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তি ছাড়া বাংলাদেশে আসবেন না স্মিথরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া

বেতন-ভাতা নিয়ে বোর্ড ও ক্রিকেটারদের দ্বন্দ্বে বরাবর চুপচাপ থাকলেও মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। দাবি মানা না হলে বাংলাদেশ, ভারত ও অ্যাশেজ সিরিজ বয়কটের হুমকি দিয়েছেন তিনি। মঙ্গলবার স্মিথ পরিষ্কারভাবে বলেছেন, চুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশসহ আসন্ন কোনও সফরই হবে না।

ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বটা এই সপ্তাহেই মিটে যাওয়ার আশা করা হচ্ছিল। অস্ট্রেলীয় গণমাধ্যমগুলো সোমবার জানিয়েছিল, বোর্ড ও ক্রিকেটাররা অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। ক্রিকেটারদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বোর্ডও। কিন্তু মঙ্গলবার স্মিথের কথায় সেই আশার পালে বড় ধাক্কাই লাগল।

স্মিথ অবশ্য এও জানিয়েছেন, আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার এখনও চূড়ান্ত হয়নি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড গত বৃহস্পতিবার বলেছিলেন, এই সপ্তাহেও দুই পক্ষের সমঝোতা না হলে ব্যাপারটি আদালতে তোলা হবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) প্রস্তাবে রাজি হলে প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা আবার চুক্তির আওতায় আসতে পারবেন এবং বাংলাদেশ সফরও হতে পারে।

তবে মঙ্গলবার রাতে ফক্স স্পোর্টসের ‘ব্যাক পেজ লাইফ’ অনুষ্ঠানে স্মিথ আবারও জানিয়ে দিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই ক্রিকেটে ফিরবেন না তারা। তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘এ’ দলের সাউথ আফ্রিকা সফর বয়কটের কথাও।

অজি অধিনায়ক বলেন, ‘আমি অবশ্যই চাইব (বাংলাদেশ সফরে যেতে), তবে দীর্ঘদিন ধরেই আমরা যেটা বলে আসছি, আগে চুক্তি হতে হবে। ‘এ’ দলের ক্রিকেটাররা যেভাবে শক্ত অবস্থান নিয়ে সাউথ আফ্রিকা সফরে যায়নি, তারপর আমাদের সফরে যাওয়া ঠিক হবে না।’

স্মিথ আরও বলেন, ‘সিএ ব্যাপারটি জানে, তাদেরকে জানানো হয়েছে। প্যাট হাওয়ার্ডকে (সিএর টিম পারফরম্যান্স জেনারেল ম্যানেজার) আমি বলেছি যে চুক্তি না হলে ব্যাপারটি এদিকেই (সফর বাতিল) এগোচ্ছে।’

ট্যাগ: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শহীদ আব্বাসী

পরবর্তী

পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় চার পুলিশ চাকরিচ্যুত

পরবর্তী
কালিহাতি থানা

পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় চার পুলিশ চাকরিচ্যুত

দুবাইয়ে বন্ধুদের সঙ্গে নেইমার

বার্সা-মুখী বিমানে বসে নেইমারের সেলফি

সর্বশেষ

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT