চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় চার পুলিশ চাকরিচ্যুত

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:৩৫ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A
কালিহাতি থানা

টাঙ্গাইলের কালিহাতীতে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শক ও দুই কনস্টেবলকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়াও আরো চারজনের ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিভাগীয় মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই চাকরিচ্যুতির আদেশ দেয়া হয়।

চাকরিচ্যুতরা হলেন ঘাটাইল থানার সাবেক উপ-পরিদশর্ক বর্তমানে টাঙ্গাইলের বাসাইল থানায় কর্মরত মনসুর আহমেদ ও কালিহাতী থানার উপ-পরিদর্শক বর্তমানে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সলেম উদ্দিন, বর্তমানে রাজবাড়ি জেলায় কর্মরত কনস্টেবল জিয়াউল হক ও আমিনুল ইসলাম।

এছাড়াও এসআই ওমর ফারুকের (বর্তমানে নাগরপুর থানায় কর্মরত) পাঁচ বছরের জন্য, এসআই আবুল বাশারকে (বর্তমানে নেত্রকোনা) তিন বছরের জন্য এবং কনস্টেবল মাহাতাব উদ্দিনকে (বর্তমানে টাঙ্গাইল কোর্টে কর্মরত) ও কনস্টেবল তমাল চন্দ্র দে’র ইনক্রিমেন্ট দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, কালিহাতীতে পুলিশের গুলি বর্ষণের ঘটনায় বিভাগীয় মামলা হয়। পরে তদন্তে সে অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে চাকুরিচ্যুত এবং চারজনের বিরুদ্ধে ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামে রফিকুল ইসলাম রোমা ও তার ভগ্নিপতিসহ কয়েকজন ঘাটাইল থানার আলামিন ও তার মাকে বিবস্ত্র করে নির্যাতন করে। এ ঘটনায় এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৮ সেপ্টেম্বর ঘাটাইলের হামিদপুর বাজারে ও কালিহাতী সদরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। ওই মিছিলে পুলিশ গুলি চালালে চারজন নিহত হন, গুলিবিদ্ধ হয় আরও সাতজন।

Reneta

নিহত ব্যক্তিরা হলেন ঘাটাইল উপজেলার ফারুক হোসেন (৩২), কালিয়া গ্রামের শামীম (৩৫), কালিহাতী উপজেলা সদরের শ্যামল দাস (১৫) ও বেতডোমা গ্রামের রুবেল হোসেন (২০)।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুক্তি ছাড়া বাংলাদেশে আসবেন না স্মিথরা

পরবর্তী

বার্সা-মুখী বিমানে বসে নেইমারের সেলফি

পরবর্তী
দুবাইয়ে বন্ধুদের সঙ্গে নেইমার

বার্সা-মুখী বিমানে বসে নেইমারের সেলফি

কাগজবিহিন ব্যবসা চালু বিষয়ক সেমিনার

রপ্তানি প্রক্রিয়া সহজ করতে ‘কাগজবিহীন’ বাণিজ্য

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT