চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের রাষ্ট্রপতির সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে চীন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৫:১৪ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৬
অর্থনীতি
A A

চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন চীনে বসবাস করা বাংলাদেশী ব্যবসায়ীরা। তারা বলছেন, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগানোর এটিই উপযুক্ত সময়।

চীনা রাষ্ট্রপতির শি জিনপিং এর বাংলাদেশ সফর শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং ইঙ্গিত করে এশিয়া ও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্বের বিষয়টিও। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কতোটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এ সফর তারও একটি দিকনির্দেশনা। চীনের সঙ্গে ব্যবসা করছে এমন ব্যবসায়ীরা বলেছেন, এ সফরের মাধ্যমে রপ্তানির ক্ষেত্র বাড়াতে পারে বাংলাদেশ।

চীনে বাংলাদেশী ব্যবসায়ী মোঃ আমির হোসেন বলেন, বাংলাদেশের কিছু পণ্য ওদের (চীনাদের) প্রিয়। এই জিনিসগুলো আমাদের দেশ থেকে কিনলে বাংলাদেশ উপকৃত হবে।

Banglabid

এ মুহূর্তে চীনে কয়েক কোটি প্রশিক্ষিত জনবল প্রয়োজন বলে উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন, দক্ষ জনশক্তি রপ্তানির এখনই সময়।

চীনে বাংলাদেশী ব্যবসায়ী শাফায়েত উল্লাহ বলেন, এখানে আসা আমাদের জনশক্তি যে শুধু কাজ করবে তা না, তারা কিছু শিখে এই প্রযুক্তি দেশেও ব্যবহার করবে।  

চীন থেকে বাংলাদেশে চীনা উড়োজাহাজ এলেও বাংলাদেশের পতাকাবাহী কোনো উড়োজাহাজ চীনে যাচ্ছে না। এ বিষয়টিও মীমাংসা আশা করছেন ব্যবসায়ীরা।

Reneta

চীনে বাংলাদেশী ব্যবসায়ী মহিউদ্দিন মাহী বলেন, চীন থেকে প্রতিদিন দুইটা বিমান যাতায়াত করে। আমাদের পতাকাবাহী বিমান যদি যাতায়াত করতো তা আমাদের জন্য গর্বের বিষয় হতো।

ব্যবসায়ীরা বলছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশও যে চীন, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছে এ সফর সে ইঙ্গিতও করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-চীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজাকারপুত্রদের নিয়ে একইদিনে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বিবিসির প্রতিবেদন

পরবর্তী

সাহিত্যে নোবেল পেলেন বব ডিলান

পরবর্তী

সাহিত্যে নোবেল পেলেন বব ডিলান

‘নো ব্রা ডে’ এবং স্তন ক্যান্সার

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT