চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত হলেন খালিদ মাহমুদ মিঠু

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৮:১০ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। কেন্দ্রীয় শহীদ মিনার, চারুকলা ইনস্টিটিউট, এফডিসি ও চ্যানেল আই কার্যালয়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় জানানোর পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

অন্তিম যাত্রায় প্রিয় খালিদ মাহমুদ মিঠু। চিত্রগ্রাহক, চলচ্চিত্র নির্মাতা কিংবা চিত্রশিল্পী প্রতিটি ক্ষেত্রেই নিজের প্রতিভার জানান দিয়ে যেমন কুড়িয়েছেন খ্যাতি তেমনি পেয়েছেন মানুষের ভালোবাসা। সেই মানুষটিকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে এসে বিশিষ্টজনেরা বলেছেন, দেশের সাংস্কৃতিক অঙ্গন একজন সব্যসাচী মানুষকে হারিয়েছে বাংলাদেশ।

দেশের সাংস্কৃতি অঙ্গনে যে বহুমাত্রিক প্রতিভার পরিচয় রেখেছেন খালিদ মাহমুদ মিঠু নতুন প্রজন্মের নির্মাতাদের তা অনুসরন করার আহ্বান জানান বিশিষ্টজনদের।

Banglabid

নাট্যব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার বলেন, বেশি উৎসাহ ছিলো চলচ্চিত্র নির্মাণ, ও টেলিভিশন নাটক নির্মাণে। এবং তিনি চলচ্চিত্রে কাজের স্বীকৃতি হিসেবেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, সবাইকে চলে যেতে হবে। কিন্তু তিনি যে এতো অসময়ে চলে যাবেন এটি আমাদের ভাবনার একেবারে বাইরে ছিলো।

ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, সবসময় তার চিন্তায় ছিলো তরুণরা। তরুণদের কিভাবে এগিয়ে নেওয়া যায়, তরুণদের নিয়ে সে কি করতে পারবে এই জিনিসটি মিঠু তার চেয়েও বেশি সেটি চিন্তা করতো।

Reneta

চিত্রশিল্পী হাশেম খান বলেন, টেলিভিশনের সঙ্গীতের অনুষ্ঠানগুলোর অত্যন্ত সুন্দর একটি শৈল্পিক মাত্রা যোগ করেছিলেন তিনি।

কাজের ক্ষেত্রে তিনি যেমন ছিলেন সার্থক এক মানুষ, পরিবারের অভিভাবক হিসেবেও ছিলেন তেমনি।খালিদ মাহমুদ মিঠুর স্ত্রী কনক চাপা চামকা বলেন, আমার সন্তানদের কাছে এখন আমি একাই মা একাই বাবা। সবাই দোয়া করবেন আমি যেনো শক্ত থাকতে পারি। এবং সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি।

মেয়ে শিরোপা পূর্ণা বলেন, বাবা অনেক কিছু দিয়ে গেছেন। যেগুলো মনে রেখেই সামনে এগোবো। ছেলে আর্য্য শ্রেষ্ঠ বলেন, তিনি আমার বন্ধু ছিলেন। আমার জীবনের যতোটুকু স্বাধীনতা তিনি আমাকে পুরোটাই দিয়েছেন।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালিদ মাহমুদ মাহমুদ মিঠুর মরদেহ নেওয়া হয় চারুকলা ইনস্টিটিউটে যেখানে লেখাপড়া করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজের পর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

সেখান থেকে তার মরদেহ আনা হয় এফডিসিতে। দ্বিতীয় জানাযা শেষে খালিদ মাহমুদ মিঠুর মরদেহ নিয়ে আসা হয় চ্যানেল আই ভবনে। তিনি ছিলেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রথম চিত্রগ্রাহক। তার নির্মিত ইমপ্রেম টেলিফিল্মের ছবি ‘গহীনে শব্দ’ অর্জন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, চ্যানেল আইয়ের পক্ষ থেকে এই মুহূর্তে খালিদ মাহমুদ মিঠুর জন্য তার আত্মার মাগফিরাত করা ছাড়া দ্বিতীয় আর কোনো কাজ নেই। সবাই দোয়া করবেন তাকে যেনো পরকালে শান্তিতে রাখেন।

বনানী কবরস্থানে দাফনের আগে চ্যানেল আই প্রাঙ্গন থেকে মিঠুকে শেষ বিদায় জানান স্বজনরা । ছেলেকে অন্তিম শয্যায় দেখে কান্নায় ভেঙ্গে পড়েন মা মমতাজ বেগম।খালিদ মাহমুদ মিঠুর স্মরণে চ্যানেল আই কার্যালয়ে খোলা হয় শোক বই। চ্যানেল আই ভবনে খালিদ মাহমুদ মিঠুর তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

চ্যানেল আইয়ের পরিচালক,উর্ধতন কর্মকর্তা ও মিঠুর পরিবারের সদস্যরা জানাযায় অংশ নেয়। আছরের নামাজের পর খালিদ মাহমুদ মিঠুকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালিদ মাহমুদ মিঠু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিরনিদ্রায় শায়িত হলেন খালিদ মাহমুদ মিঠু

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত হলেন খালিদ মাহমুদ মিঠু

পরবর্তী

বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার পাসপোর্ট এবং কম্পিউটার জব্দ

বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার পাসপোর্ট এবং কম্পিউটার জব্দ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT