চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চিরচেনা’ মেসিকে মনে পড়ল ফ্যাব্রিগাসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

খুব কাছে থেকে দেখেছেন মেসিকে। দুজনেই এক সাথে বেড়ে উঠেছেন বার্সেলোনার খেলোয়াড় গড়ার একাডেমি লা মাসিয়ায়। দুজনের ভীষণ রকমের বন্ধুত্ব। যার টানে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন সেরা ফর্মে থাকা সেস ফ্যাব্রিগাস। পরে চেলসিতে চলে গেলেও ছেদ পড়েনি সেই বন্ধুত্বে। কাছে থেকে দেখার সেই স্মৃতি টেনেই মেসিকে প্রশংসায় ভাসালেন বন্ধু ফ্যাব্রিগাস। প্রসঙ্গ অবশ্য নতুন, আর্জেন্টিনার জার্সিতে মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞার পর চিরচেনা মেসিকে মনে পড়ল স্প্যানিশ তারকার।

ফুটবল দুই হাতে দিয়েছে মেসিকে। এত প্রাপ্তির পরও তারকাখ্যাতি নিয়ে বিন্দুমাত্র অহমিকা নেই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের। মাঠে-বাইরে তার আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে সামান্যই। সেই মেসিকেই কিনা অখেলোয়াড়সুলভ আচরণের জন্য বড় নিষেধাজ্ঞায় পড়তে হলো। বন্ধু ফ্যাব্রিগাসকে নাড়া দিয়েছে সেটিই।

ফ্যাব্রিগাস অবশ্য মেসির শাস্তি নিয়ে সরাসরি কিছু বলেননি। তারচেয়ে তিনি মেসির চিরায়ত সরল-সোজা চরিত্রটাই মনে করিয়ে দেওয়াকে শ্রেয় বলে ভেবেছেন। অহমিকাহীন মেসির ওই দিকটিই সন্তুষ্ট করেছে ফ্যাব্রিগাসকে, ‘মেসি যেভাবে সবার সাথে আচরণ করে, স্ত্রী-ছেলেদের সাথে থাকে, তা খুবই সাধারণ। আপনি বছরে বছরে অনেক শিরোপা জিততে পারেন, কিন্তু তাতে কোনভাবেই মেসির মতো সাধারণ থাকতে পারবেন না।’

বন্ধুর প্রশংসা এমন একটা সময়ে করলেন ফ্যাব্রিগাস, যখন সহকারী রেফারিকে ‘অশ্রাব্য গালি’ দেওয়ার অভিযোগে বিশ্বকাপ বাছাইয়ে নিষিদ্ধ হয়েছেন মেসি। যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার দাবি বাতাসে কিছু কথা ছুঁড়লেও সেটা আপন মনেই বলেছেন, কাউকে উদ্দেশ্য করে তো নয়ই!

ট্যাগ: লিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদ দমনে দীর্ঘতর আত্মত্যাগের তালিকা

পরবর্তী

সেলফি ভয়ঙ্কর

পরবর্তী

সেলফি ভয়ঙ্কর

কুমিল্লায় দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT