চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্তার নাম ডেথ ওভারের বোলিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ডেথ ওভারে বোলিং করছেন, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে:  বাংলাদেশি তরুণ পেসারদের ডেথ ওভারের বোলিং দিনকে দিন দৃষ্টিকটু হচ্ছে। সাইফউদ্দিন থেকে তাসকিন আহমেদ; নতুন-পুরনো সবার বোলিংয়ের অবস্থা প্রায় একই। আগের দিন আলোচনায় ছিলেন সাইফ। এদিন ম্যাচ শেষে ভাইকিংস অধিনায়ক লুক রঞ্চির  সংবাদ সম্মেলনে উঠে এল তাসকিন প্রসঙ্গ।

ভাইকিংস ৯ ম্যাচের সাতটিতে হেরে আসর থেকে ছিটকে যাওয়ার মুখে। টুর্নামেন্টে তাসকিন ১২ উইকেট পেলেও শেষের ওভারগুলোতে রান দিচ্ছেন প্রচুর। এর মধ্যে রংপুরের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে শেষ বলে ছয় হজম করে জয় হাতছাড়া করেন।

তাসকিনের বোলিংয়ের বিষয়ে মন্তব্য করতে যেয়ে রঞ্চি বলেন, ‘তাসকিন আমাদের অন্যতম প্রধান পেস বোলার। শুরুতে সে উইকেটে পাচ্ছে। এটা ভালো দিক। শেষ দিকে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। হয়তো সেভাবে হচ্ছে না।’

Banglabid

রঞ্চির কথা একদম ফেলে দেয়া যায় না। তাসকিন শুরুতে খুব একটা খারাপ বল করছেন না। দ্বিতীয়, তৃতীয় ম্যাচে তিনটি করে উইকেট দখল করেছিলেন। এরপর আরও এক ম্যাচে তিন উইকেট নেন। কিন্তু রানটা খরচ করছেন বেশি। যার অধিকাংশ আসছে ওই ডেথ ওভার থেকে।

তাসকিন এখন পর্যন্ত ১২টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয়। রান খরচের দিক থেকে প্রথম! ২৭ ওভার হাত ঘুরিয়ে ২৭০ রান দিয়েছেন। তাসকিন ছাড়া আরেক তরুণ পেসার সাইফ উদ্দিন চট্টগ্রাম পর্বে এসে শেষ ওভারে ৩২ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়েছেন। বিপিএলের ইতিহাসে ওভারে এটিই সবচেয়ে বেশি রান দেয়ার নজির। অথচ ওই দিন প্রথম তিন ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন তিনি। জাতীয় দলে খেলার সময়ও ডেথ ওভারে সাইফের দুর্বলতা দেখা গেছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সফরে।

Reneta

এবার কাগজে-কলমে শক্তিশালী দল গড়েও ভালো করতে পারছে না চিটাগং। সোমবার ১৮৭ করেও হারতে হয় তাদের।

এমন হারের ব্যাখ্যা দিতে যেয়ে রঞ্চি বলেন,  ‘টুর্নামেন্টে টিকে থাকতে আমরা চেষ্টা করেছি। এই ম্যাচে আরও ২০ রান বেশি আশা করেছিলাম। কিন্তু মিডলঅর্ডারের কয়েকটি ওভারের কারণে সেটি হয়নি। টি-টুয়েন্টি এমনই। ছোটো ছোটো ভুল পার্থক্য গড়ে দেয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাঠমান্ডুতে তিশা-ফারুকী

পরবর্তী

আমাদের কঠিন সময় যাচ্ছে, অলিতে গলিতে ছড়িয়ে পড়ুন: ফখরুল

পরবর্তী
আমাদের কঠিন সময় যাচ্ছে, অলিতে-গলিতে ছড়িয়ে পড়ুন: ফখরুল

আমাদের কঠিন সময় যাচ্ছে, অলিতে গলিতে ছড়িয়ে পড়ুন: ফখরুল

ভারতীয় ক্রিকেটার কোহলি ও রোহিত মাঠে হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্রামে কোহলি, রোহিত অধিনায়ক

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT