চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালের কেজি ৩০ টাকা হওয়ার পরও কেন কিনছে না মানুষ

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:৫৭ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A
ট্রাকে বিক্রি হচ্ছে ওএমএসের চাল

ট্রাকে বিক্রি হচ্ছে ওএমএসের চাল

সরকারের খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রিতে তেমন সাড়া মিলছে না। নিম্ন আয়ের মানুষের জন্য এই কার্যক্রম হাতে নেয়া হলেও তাদের খুব বেশি আকৃষ্ট করতে পারেনি ওএমএস। সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল বিক্রি করায় বিমুখ হচ্ছেন ক্রেতারা। ফলে মাত্র একদিনের ব্যবধানেই চাল বিক্রি করা ট্রাকের সংখ্যা কমেছে ১৩টি। খাদ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বছর হাওরে বন্যা ও ব্লাষ্ট রোগে ধানের উৎপাদন কিছুটা ব্যাহত হয়। এ কারণে বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে চাল আমদানিতে শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ, বিনা জামানতে চাল আমদানির সুযোগ, সরকারি উদ্যোগে চাল কেনাসহ নানা ধরনের সিদ্ধান্ত হয়। তবুও দাম কমেনি। বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। এতে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন ভোক্তারা।

বাজারে চালের দাম স্বাভাবিক রাখা ও নিম্ন আয়ের মানুষদের কম দামে চাল দেয়ার উদ্যোগ হিসাবে রোববার থেকে রাজধানী ঢাকাসহ জেলা শহরগুলোতে খোলা বাজারে চাল বিক্রি শুরু করে সরকার। গত বছরের চেয়ে দাম দ্বিগুণ হয়েছে, কিন্তু কেজি প্রতি দাম মাত্র ৩০ টাকা। তারপরও ওএমএসে আগ্রহী নয় সাধারণ মানুষ।

Banglabid

খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে ১০৯টি ট্রাকে চাল বিক্রি করার কথা। প্রতি ট্রাকে প্রতিদিন এক টন চাল বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়। সে হিসাবে ১০৯ টন চাল বিক্রি করার কথা। কিন্তু দিন শেষে কাঙ্খিত পরিমাণ চাল বিক্রি হয়নি। কারণ গত বছর সিদ্ধ চাল বিক্রি করা হলেও এ বছর বিক্রি করা হচ্ছে আতপ চাল। নিম্ন আয়ের মানুষ আতপ চাল কিনতে আগ্রহী নয়। ফলে মাত্র একদিনের ব্যবধানেই চাল বিক্রি করা ট্রাকের সংখ্যা কমেছে ১৩টি। রোববার রাজধানীর বিভিন্ন জায়গায় ১০৯ টি ট্রাকে চাল বিক্রি করা হলেও সোমবার বিক্রি হয়েছে ৯৬ টি ট্রাকে।

আতপ চালে ক্রেতার অনীহার সত্যতা পাওয়া গেছে রাজধানীর বাংলা মোটর ও পান্থপথসহ কয়েকটি স্থানে ওএমএসের ট্রাক দেখে। সেসব জায়গায় ট্রাক দেখা দেখা গেলেও ক্রেতাদের ভিড় ছিল না।

রাজধানীর বাংলা মোটরে চাল কিনতে আসা রিকশাচালক রহিম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আতপ চাল খাওয়ার অভ্যাস নাই। সরকার সিদ্ধ চাল না দিয়ে আতপ দিয়েছে। এতে আমাদের মতো গরীব মানুষের খুব বেশি উপকার হবে না।’

Reneta

চাল

ক্রেতারা আতপ চাল কিনতে আগ্রহী না হলেও কিছুই করার নেই বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানান, গুদামে সিদ্ধ চালের সংকট, এজন্য ওএমএসে আতপ চাল দেয়া হচ্ছে। কারণ সরকার বোরো সংগ্রহ করতে পারেনি।

তারা জানান: বিদেশ থেকে যে চাল আমদানি করা হচ্ছে তারও বেশিরভাগ আতপ চাল। ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল দেশে এসেছে। এর মধ্যে দুই লাখ টনই আতপ। কম্বোডিয়া থেকে যে আড়াই লাখ টন চাল আসছে সেটাও আতপ। এছাড়া মিয়ানমার থেকে যে চাল আমদানি হবে তাও আতপ। অতএব ওএমএসের মাধ্যমে আতপ চালই বিক্রি হবে।

সিদ্ধ চাল বিক্রি হওয়ার সম্ভাবনা নেই বলে তারা জানান।

খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি উদ্যোগে মোট ৭ লাখ ৫৩ হাজার টন চাল আমদানি করা হয়। এর মধ্যে সরকারি উদ্যোগে আমদানি করা হয় ১ লাখ ৮৪ হাজার টন চাল।

মন্ত্রণালয়ের সর্বশেষ ১৪ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, সরকারি গুদামে মোট চাল মজুদ আছে ৩ লাখ ৪৫ হাজার টন। এছাড়া বন্দরে চাল ও গম মিলে রয়েছে ১ লাখ ৩৭ হাজার লাখ টন।

খাদ্য অধিদপ্তরের তথ্যমতে, সাধারণ বাজারে সোমবার মোটা চাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫০ থেকে ৫২ টাকায়, আর সরু চাল বিক্রি হয়েছে ৬২ থেকে ৭০ টাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওএমএসের চালখাদ্য মন্ত্রনালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে রাগ প্রকাশ করা ভালো

পরবর্তী

ক্যাম্পের বাইরে রোহিঙ্গারা থাকলে পুলিশে খবর

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পের বাইরে রোহিঙ্গারা থাকলে পুলিশে খবর

সামাজিক ও সাংস্কৃতিক বার্তা দেয় এমন শিল্পকর্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ দূষণের পেছনে যৌনবাহিত রোগ দায়ী!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT