চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার শিশু হত্যায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলায় আদালতে ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। দীর্ঘ ৪৯ দিন তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আলম মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে প্রধান অভিযুক্ত পঞ্চায়েত নেতা আব্দুল আলীকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন। 

এই মামলায় অন্যান্য অভিযুক্তরা হলো আব্দুল আলী, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া, শাহেদ মিয়া, বেলাল মিয়া, উস্তার মিয়া, সিএনজি চালক বাচ্চু মিয়া ও বাবুল মিয়া। এছাড়া আটক সালেহ উদ্দিন ও বশির মিয়াকে অব্যাহতির আবেদন করা হয়েছে। এর মধ্যে ৫ জন পুলিশের হাতে আটক, ৩ জন পলাতক ও একজন ক্রসফায়ারে মারা গেছে।  

অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, বাহুবলে হত্যা মামলার চার্জশিট আজ দাখিল করেছি। ৯ জনকে আসামী করে চার্জশিট দাখিল করেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মুক্তাদির আলম বলেন, চার্জশিট আজকে দাখিল হয়েছে। পরবর্তী কার্যক্রম কি হবে সেটা জানার জন্য আজকেই ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হবে। 

গত ১২ ফেব্রুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজ এর পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির এর পুত্র ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়।

পরে ১৭ ফেব্রুয়ারি সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

এরপর ২৫ ফেব্রুয়ারী এই মামলার অন্যতম অভিযুক্ত বাচ্চু মিয়া চুনারুঘাট দেওরগাছ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

ট্যাগ: শিশু নির্যাতনশিশু হত্যাহবিগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে ৯৭ লাখ ডলার ফেরতের নির্দেশ

পরবর্তী

মাথাপিছু আয় ১৪৬৬ ডলার

পরবর্তী

মাথাপিছু আয় ১৪৬৬ ডলার

নাশকতাসহ ৫ মামলাতেই খালেদা জিয়ার জামিন

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT