চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারশ ছাড়িয়ে বাংলাদেশের লিড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের দিনের সকালের মতো ভয়ঙ্কর কিছু ঘটেনি। বিকেলের ছন্দময় ব্যাটিংটাই করে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। তরতর করেন লিড বাড়ছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ৯ উইকেট অক্ষত রেখে স্বাগতিকদের লিড ৪০০ রানের।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৬৯ রান। শান্ত ৭৬ ও জাকির ৬৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থেকে বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ টাইগাররা তুলেছিল ১ উইকেটে ১৩৪ রান, সেটি বেড়ে এখন দুইশর কাছে। সহজেই চারশ ছাড়িয়েছে লিড।

মিরপুর টেস্টের তৃতীয় দিনই জয়ের ছবিটা দেখতে পাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দেড়শর আগে আফগানদের থামিয়ে জয়ের পথটা সহজ করে টিম টাইগার্স।

প্রথম ইনিংসে জাকির হাসান শুরুতেই ফিরেছিলেন সাজঘরে। সেঞ্চুরির আশা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছেন। আগ্রাসী শুরু করা মাহমুদুল হাসান জয় ১৩ বলে ৪ চারে ১৭ রানে ফেরেন সাজঘরে। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে ফেরান বাঁহাতি স্পিনার আমির হামজা।

প্রথম ইনিংসে জয়-শান্ত দ্বিতীয় উইকেট জুটিতে ২১২ রান যোগ করে এনে দিয়েছিলেন চারশর কাছাকাছি সংগ্রহ। এবার জাকির-শান্ত অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটি দেড়শ ছুঁয়েছে।

প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড পেয়েও আফগানদের ফলো-অন করায়নি বাংলাদেশ। সফরকারীদের ১৪৬ রানে অলআউট করে চা-বিরতির পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে লিটন দাসের দল। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড জমেছে ৩৭০ রান।

বড় সংগ্রহের আশা জাগিয়ে বাংলাদেশ প্রথম ইনিংস থামে ৩৮২ রানে। শেষ ৯ রানে ৫ উইকেট হারিয়ে চারশর আগেই থামে টাইগারদের লড়াই। জবাবে আফগানিস্তান গুটিয়ে যায় দেড়শর আগেই।

ট্যাগ: টেস্টবাংলাদেশ-আফগানিস্তানমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফার বর্ণবাদ বিরোধী কমিটির নেতৃত্ব দেবেন ভিনিসিয়াস

পরবর্তী

২২ বছরেও নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার বিচার হয়নি

পরবর্তী
নেত্রী শেখ হাসিনা ও মোঃ আতিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ বছরেও নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার বিচার হয়নি

ভূমিকম্পের কম্পন দেখাচ্ছে সিগন্যাল গ্রাফ ও রেড রিং. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ সারা দেশ

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT