চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চামেলির চিকিৎসায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:০৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মেরুদণ্ডের জটিল রোগে আক্রান্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার চামেলি খাতুনের চিকিৎসায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেয়ার পর শুক্রবার চামেলিকে ঢাকায় আনা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে পঙ্গু হাসপাতালে ভর্তি করানোর পর শুরু হয়েছে চিকিৎসাও।

পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ইতিমধ্যে ফিজিওথেরাপিস্ট দিয়ে চামেলির চিকিৎসা শুরু হয়েছে। এখন যে অবস্থায় আছেন তাতে দেশেই চিকিৎসা সম্ভব একসময় ব্যাটে-বলে মাঠ মাতানো জাতীয় দল সদস্যের।

চামেলির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সচিব ডা. জাহাঙ্গীর হোসেন চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় চামেলির লিগামেন্টে ও স্পাইনের সমস্যা ধরা পড়েছে। তার স্পোর্টস ইনজুরি ছিল।’

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গনি মোল্লার নেতৃত্বে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর হোসেন। সেই মেডিকেল বোর্ড দ্রুততর সময়ে চামেলির পরীক্ষা শুরু করেছে এবং আরও পরীক্ষা করবে।

‘ইতিমধ্যে ফিজিওথেরাপিস্ট দিয়ে চিকিৎসা শুরু হয়েছে। আমরা এখন দেখছি তার স্পাইনে টিবি আছে কিনা।’ জানান জাহাঙ্গীর হোসেন।

বর্তমানে চামেলির যে সমস্যাগুলো আছে আরও আগে আসলে সেই সমস্যাগুলো নাও হতে পারত বলে জানালেন তিনি।

চিকিৎসার জন্য চামেলিকে দেশের বাইরে নিতে হবে কিনা এমন প্রশ্নে ডা. জাহাঙ্গীর বললেন, ‘আমরা প্রাথমিকভাবে যে পরীক্ষা-নিরীক্ষা করেছি তাতে বলতে পারি দেশেই চামেলির চিকিৎসা সম্ভব।’

শুক্রবার প্রধানমন্ত্রীর নির্দেশে বেসরকারি বিমানের একটি ফ্লাইটে চামেলিকে ঢাকায় আনা হয়। শনিবার জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার দায়িত্ব নেয়ায় তিনি কৃতজ্ঞ।

এর আগে চামেলিকে ঢাকায় পাঠানোর তত্ত্বাবধানে থাকা রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামেলির চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক চামেলিকে শুক্রবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আকাশপথে ঢাকা নিয়ে যাওয়া হয়।

পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চামেলির সঙ্গে তার বোন, দুলাভাই, ভাবীও ঢাকায় এসেছেন। চিকিৎসার স্বার্থে একজন আনসার সদস্য সার্বক্ষণিকভাবে চামেলির সঙ্গে থাকছে।

আট বছর আগে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় চামেলির। সেখান থেকে মেরুদণ্ডের সমস্যা। এখন তা ছড়িয়ে পড়েছে ডান পায়েও। অবশ হতে চলেছে পা। আনসার ভিডিপিতে চাকরি করেন তিনি। মাসখানেক হল চাকরিতে যেতে পারছেন না।

চামেলির এ দুরাবস্থার কথা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে তা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। তখন তার সাহায্যের আবেদন নিয়ে সংবাদ প্রকাশ করেছিল চ্যানেল আই অনলাইন।

১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত জাতীয় দলে খেলা চামেলি পরিবারের একমাত্র উপার্জনকারী বলে তখন জানান। ১৫ বছর আগে বোনের ডিভোর্স হয়ে গেছে। মা অসুস্থ। ধারদেনা করে মায়ের চিকিৎসা করাচ্ছেন। আনসার থেকে বেতন পাওয়ার আগ পর্যন্ত নিজে ওষুধ খেতে পারেন না বলেও জানিয়েছিলেন।

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

পরবর্তী

কবে ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী?

পরবর্তী

কবে ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী?

এখন থেকে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT