চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বিএনপি মহাসচিবসহ ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক শুরু হয়েছে। মির্জা ফখরুল ছাড়াও ওই বৈঠকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ড. খন্দকার মোশাররফ হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত রয়েছেন।

শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠকে বসেন।

ওই বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত আছেন।

এর আগে ক্ষমতাসীন দলের সঙ্গে সংলাপ শেষ হওয়ার পর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা পেছানোর দাবিতে শনিবার বিকেলে ইসিকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রধান নির্বাচন কমিশন বরাবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের পক্ষ থেকে একটি চিঠি পৌঁছে দেন গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক।

Reneta

অন্যদিকে ৩ নভেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেলহত্যা দিবসে আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন: প্রধানমন্ত্রী একবার ডেকেছেন, আবারও যাবো, ওই দরজা বন্ধ করতে পারবেন না। আবার সংলাপে বসতে হবে। সমাধান না হওয়া পর্যন্ত সংলাপ করতে হবে। সমাধানের আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবে না।

ওই আলোচনা সভায় প্রধান অতিথি ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সভাপতিত্ব করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

সেখানে বক্তব্য রাখেন গণফোরামের মহাসচিব মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, ডা. জাফর উল্লাহ চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সুলতান মোহাম্মদ মনসুর।

এরপর মিটিংয়ে যোগ দিতে তারা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্টড. কামাললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT