চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছরই ফোর-জি, মার্চ থেকে লাইসেন্স প্রক্রিয়া

নাসিমুল শুভ নাসিমুল শুভ
২:৫৮ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

চলতি বছরই দেশে চতুর্থ প্রজন্মের উচ্চগতির ফোর-জি ইন্টারনেট সুবিধা চালু করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে মোবাইল অপারেটরদের সঙ্গে লাইসেন্স বিষয়ক আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

লাইসেন্স প্রক্রিয়া শেষ করার পর স্পেকট্রাম নিরপেক্ষতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে বিটিআরসির চেয়ারম্যান বলেন, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে লাইসেন্স প্রক্রিয়া শুরু করা হবে। প্রথমে লাইসেন্স প্রক্রিয়াটা সম্পন্ন হলে স্পেকট্রামের বিষয়টি প্রযুক্তি নিরপেক্ষতার মাধ্যমে এমনিতেই সমাধান করা যাবে।

গত বছর নিলামের কথা থাকলেও কারিগরি জটিলতায় তা হয়নি। এবছর সেসব জটিলতা কাটিয়ে ওঠা গেছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।

বিটিআরসি’র চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ

তিনি বলেন: অপারেটরগুলো এখন একেক ধরনের সার্ভিস একেকটা ব্যান্ডের স্পেকট্রামে দেয়। ফোর-জি চালু হলে যেকোন সার্ভিস যেকোন স্পেক্ট্রামে দেয়া যাবে। যেমন থ্রিজি সার্ভিস ২১০০ ব্যান্ডে এবং টুজি ৯০০ ও ১৮০০ ব্যান্ডে।

‘ফোর-জি দেয়ার কথা ছিল ৭০০ ব্যান্ডে। কিন্তু এজন্য অনেক টাওয়ার লাগতো, শেয়ারিং এবং বিনিয়োগেরও ব্যাপার ছিলো। এখন স্পেকট্রাম নিরপেক্ষতা দেয়া হলে আর ব্যান্ড স্পেসিফিকেশন প্রয়োজন হবে না,’ বলে জানান তিনি।

সব কারিগরি ও আনুষ্ঠানিকতা শেষ করে এ বছরই দেশে ফোর-জি নেটওয়ার্ক যাত্রা শুরু করবে বলে আশাবাদী বিটিআরসি চেয়ারম্যান।

এর আগে সরকারের উচ্চ পর্যায় থেকে ফোর-জি চালুর প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ দেয়া হয়।

গত ১৫ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক সভায় যোগ দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যেকোন মূল্যে ২০১৭ সালের মধ্যেই ফোর-জি চালু করতে বলেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে ওই সভাতেই স্পেকট্রাম নিরপেক্ষতা নিশ্চিতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

ট্যাগ: ৪জিফোর জিফোর জি লাইসেন্সবাংলাদেশে ফোর জি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোলবলে বাংলাদেশের মেয়েদেরও জয়ে শুরু

পরবর্তী

বাংলাদেশকে বাঁচাতে হলে আ. লীগকে বাঁচাতে হবে: ওবায়দুল কাদের

পরবর্তী

বাংলাদেশকে বাঁচাতে হলে আ. লীগকে বাঁচাতে হবে: ওবায়দুল কাদের

মাহিয়া মাহি ও পারভেজ মাহমুদ অপু

হানিমুনে মাহি!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT