চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলছে চার দিনব্যাপী দ্বিতীয় সিলেট চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
বিনোদন
A A

প্রথমবার ৬৬টি দেশ থেকে ২০৫২টি চলচ্চিত্র জমা পড়েছিলো সিলেট ফিল্ম ফেস্টিভালে। ছোট পরিসরের এমন আয়োজনে যা রীতিমত ছিলো বিস্ময়ের! প্রথমবারের সেই স্পৃহা থেকেই এবার আরেকটু বড় পরিসরে শুরু হয়েছে সিলেট ফিল্ম ফেস্টিভাল। চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবটি শুরু হয়েছে রবিবার থেকে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে রবিবার সকাল ১১ টায় উদ্বোধন হয় দ্বিতীয় সিলেট চলচ্চিত্র উৎসবের। স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ প্রদানে গতবছর থেকে যাত্রা শুরু হয় সিলেট চলচ্চিত্র উৎসবের। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র প্রাঙ্গনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড মৃত্যুঞ্জয় কুন্ডু, প্রফেসর ড নির্মল চন্দ্র রায়, প্রফেসর ড জীবণ কৃষ্ণ সাহা, অন্যান্য শিক্ষকবৃন্দ, উৎসবে আগত নবীন চলচ্চিত্র নির্মাতারা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-শিক্ষার্থীবৃন্দ।

Banglabid

অতিথিবৃন্দ আয়োজকদের সাধুবাদ জানিয়ে বক্তব্যে বলেন, সিলেট চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হওয়ার পরে স্বল্পসময়ে আন্তর্জাতিক অঙ্গনে খুব ভাল সাড়া জাগিয়েছে। স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতাদের জন্য অচিরেই এই উৎসব ভাল প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে।

উৎসব চলবে ২১ মার্চ পর্যন্ত মোট চারদিন। এবারের আসরে ১২২ টি দেশ থেকে ২৮০৮ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। এরমধ্যে বাছাইকৃত ৯৭ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এছাড়াও প্রদর্শিত হবে ৫ টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত উৎসব প্রাঙ্গনে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এবারের উৎসবে জুরি হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, অভিনেতা মনোজ কুমার। উৎসবের উপদেষ্টা হিসেবে প্রথম আসরের মত এবারও আছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র উৎসব পরামর্শকারী প্রেমেন্দ্র মজুমদার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁখি ও তার বন্ধুরা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বাবার পদাঙ্ক অনুসরণ করে প্রতিবারই বাংলায় ভাষণ দেই: প্রধানমন্ত্রী

পরবর্তী

পরিচালক ঢাকায়, শুটিং চলছে নেপালে!

পরবর্তী

পরিচালক ঢাকায়, শুটিং চলছে নেপালে!

পৃথিবী দেখার জন্য টাকা জমিয়েছি : নাজমুন নাহার সোহাগী

সর্বশেষ

আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী মেসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT