চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় রাইফা নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। শুক্রবার ২৯ জুন রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চিকিৎসক ডা. দেবাশীষকে আটক করলেও চিকিৎসকদের সংগঠন বিএমএ নেতাদের চিকিৎসা সেবা বন্ধের হুমকির পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

নিহত রাইফা দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রুবেল খানের মেয়ে।

Banglabid

এদিকে এ ঘটনায় ইতোমধ্যে সিভিল সার্জনের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন ডা. দেবাশীষ।

সাংবাদিক রুবেল খানের পরিবারের অভিযোগ, শিশু রাইফার গলার ব্যাথাজনিত কারণে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় চিকিৎসক ও নার্সদের ভুল চিকিৎসা ও ইনজেকশন পুশ করার ফলে রাইফার শারীরিক অবনতি ঘটে এবং রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

সাংবাদিক রুবেল খান বলেন, ‘ম্যাক্স হাসপাতালে অবহেলা ও ভুল ইনজেকশনের কারণে গতরাত ১২টার দিকে আমার মেয়ে মারা যায়। এ ব্যাপারে আমাদের সাংবাদিক নেতারা মামলার সিদ্ধান্ত নিচ্ছে। এবারই প্রথম নয়, এর আগেও নগরীর একাধিক প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় অনেক বাবা-মায়ের বুক খালি হয়েছে। আমার শিশুসহ ভুল চিকিৎসার শিকার হওয়ার প্রতিটি ঘটনার বিচার চাই।’

Reneta

এ ঘটনায় চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিকের শিশু কন্যার মৃত্যুর অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট চিকিৎসককে আটক করি। ভুল ইনজেকশনের কারণে শিশু রাইফার মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তদের আটকের পর পরই বিএমএ নেতারা থানায় এসে তাদের ছাড়া না হলে চট্টগ্রামের সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দেন। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ঘটনাটি দুঃখজনক। ভুল চিকিৎসায় কেউ মারা যাবে- এটা মেনে নেয়া যায় না। এই ঘটনায় স্বাস্থ্য বিভাগ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. দেবাশীষবেসরকারি ম্যাক্স হাসপাতালভুল চিকিৎসায় মৃত্যুম্যাক্স হাসপাতালরাইফালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেক্সিকান কোচের চোখে কৌতিনহোই সেরা

পরবর্তী

প্রধানমন্ত্রীকে মেসেজ পাঠানোর পর মিলল বহুতল স্কুল ভবন

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-রোহিঙ্গা

প্রধানমন্ত্রীকে মেসেজ পাঠানোর পর মিলল বহুতল স্কুল ভবন

‘মেসির পাশে খেলতে পারা আনন্দের’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT