চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় বুলবুল: সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২শ’ পর্যটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০২ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
কক্সবাজার, জনপদ
A A

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর প্রচণ্ড রকমের উত্তাল রয়েছে। এর পরিপ্রেক্ষিতে টেকনাফ-সেন্টমার্টিনে রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করায় সেন্টমার্টিনে ১২শ’ পর্যটক আটকা পড়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ পর্যটকদের আটকা পড়ার এই তথ্য জানিয়েছেন। আর ইউপি সদস্য হাবিবুর রহমান বলেছেন: আটকা পড়া এসব পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়টি তদারকি করছে প্রশাসন।

বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলেও রাতে এই সংকেত আরো বাড়তে পারে বলে বলছে আবহাওয়া অফিস।

Banglabid

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মোঃ আব্দুর রহমান জানিয়েছেন: আজ রাতের মধ্যে সংকেত আরো বাড়তে পারে। কক্সবাজারের প্রায় এলাকা এখনো শঙ্কামুক্ত নয়।

কক্সবাজারে অতিরিক্ত জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। সাগরে এখনো রয়ে গেছে অনেক মাছ ধরার ট্রলার। কক্সবাজারের প্রস্তুত রাখা হয়েছে ৯৭টি মেডিক্যাল টিম, ৬ হাজার ৪৫০ জন স্বেচ্ছাসেবক।

গত রাত থেকে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কক্সবাজারের ৫টি নৌ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

Reneta

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক জানিয়েছেন: সাগর থেকে এখনো অনেক মাছ ধরার ট্রলার ফিরে আসেনি।

অন্যদিকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান: ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সতর্ক অবস্থায় রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সেখানে উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড় বুলবুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকাশ্যে ‘বিশ্ব সুন্দরী’র পয়লা দর্শন

পরবর্তী

শক্তিশালী জর্ডানকে আটকে দিল বাংলাদেশ

পরবর্তী

শক্তিশালী জর্ডানকে আটকে দিল বাংলাদেশ

নিথর দেহে দেশে ফিরলেন মঈন উদ্দিন খান বাদল

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT