চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ বাণিজ্য বন্ধ করেছে ডিজিটালাইজেশন: প্রধানমন্ত্রী

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১২:৩৪ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৬
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

‘নন স্টপ বাংলাদেশ’ এমন স্লোগানকে সামনে রেখে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘জোট সরকারের আমলে হাওয়া ভবন তৈরি করে বিএনপি যে ঘুষ বাণিজ্য শুরু করেছিলো; ডিজিটালাইজেশনের মাধ্যমে তার সরকার তা রোধ করেছে।’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এখন সকল ধরণের সরকারি টেন্ডার ই-টেন্ডারের মাধ্যমে হচ্ছে। সব কিছু ইন্টারনেটের মাধ্যমে করা হচ্ছে। এর ফলে ঘুষ বাণিজ্যকে দূর করা গেছে।’

এ সময় শেখ হাসিনা তার সরকারের তথ্য-প্রযুক্তি খাতের সাড়ে সাত বছরের বিভিন্ন উন্নয়ন তুলে বলেন, ‘এখন সারা দেশে সাড়ে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। যা তরুণদের তথ্য-প্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে ভূমিকা রাখছে। এটা ২০১৮ সালে গিয়ে দাঁড়াবে ১০ হাজারে।’

বর্তমান সরকারের নানামুখি পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আমাদের সরকার ২০২১ সালে মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে। এছাড়া বহুল আলোচিত পদ্মা সেতুতে ২০১৮ সালে গাড়ি চলতে পারবে বলেও আশাবাদ রাখেন তিনি।

ডিজিটাল ওয়ার্ল্ডের মূল উদ্দেশ্য আইসিটি খাতে বাংলাদেশের অর্জন তুলে ধরা। সেই সঙ্গে বিভিন্ন দেশের আইসিটি উদ্যোক্তা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ধারণা ভাগাভাগির জন্য সেমিনার ও কর্মশালার আয়োজনও থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে মোস্তফা জব্বার তার বক্তব্যে স্থানীয় পর্যায়ে তৈরি কম্পিউটারের কথা টেনে এনে বলেন, ‘আমরা এখন নিজেরাই কম্পিউটার তৈরি করি। এই কম্পিউটার জনপ্রিয় করার স্বার্থে, প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো-কম্পিউটারের যে সকল যন্ত্রাংশ আমরা আমদানি করি সেগুলোর ওপর থেকে কর কমিয়ে বিদেশ থেকে আমদানি করা তৈরি কম্পিউটারের ওপর যেনো কর বাড়িয়ে দেওয়া হয়।’

এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার মন্ত্রণালয়ের সাম্প্রতিক সময়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

বুধবার থেকে শুরু হয়ে মেলাটি চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

ট্যাগ: ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিবর্তন এনেছে বিদ্যুৎ

পরবর্তী

খুনি বিদ্যাকে ধরিয়ে দিন!

পরবর্তী

খুনি বিদ্যাকে ধরিয়ে দিন!

মার্কিন নির্বাচনে প্রভাব ঠেকাতে অ্যাসাঞ্জের ইন্টারনেট বন্ধ

সর্বশেষ

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT