পলাতক আসামী খুনি বিদ্যাকে ধরিয়ে দিতে পোস্টার ছাপানো হয়েছে। খবরটি শুনে হয়তো ভাবছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের কথা বলা হচ্ছে।
তবে ঠিকই ধরেছেন পর্দা কাঁপানো অভিনেত্রী বিদ্যার কথাই বলাই হচ্ছে। অবশ্য তা বাস্তবে নয়; সিনে পর্দার জন্য।
সম্প্রতি বিদ্যা বালানের আসান্ন মুক্তি পাওয়া ছবি ‘কাহানী টু’ ফাস্ট লুক প্রকাশ পেয়েছে। পোস্টারে বিদ্যা বালানের ছবি দিয়ে বড় অক্ষরে লেখা হয়েছে পলাতক খুনি দুর্গা রানী সিংকে ধরিয়ে দিন।
‘কাহানী’ ছবিতে যেমন অন্তঃসত্ত্বা হয়ে স্বামীকে খুঁজতে এসে বলিষ্ঠ ভূমিকায় অভিনয় করে সবার মন কেড়েছেন ঠিক তেমনি সিকুয়্যাল ‘কাহানী টু’এ পলাতক আসামী সেজে বি-টাউনে সবার প্রশংসা পাচ্ছেন ‘ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা।
ছবির ফাস্ট লুকে বিদ্যাকে সাদাসিধে একটি ছবির সঙ্গে জুড়ে দেয়া হয়েছে কিন্তু ছবিরে সঙ্গে দেয়া হয়েছে কিছু তথ্য। নাম-দুর্গা রানী সিং। বয়স-৩৬ বছর। উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চি। মুখ-উজ্জ্বল। ছবির ওপরে লেখা- ‘ওয়ান্টেড ফর কিডন্যাপিং অ্যান্ড মার্ডার’।
সুজয় ঘোষ পরিচালিত বিদ্যার সঙ্গে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বলি অভিনেতা অর্জুন রামপাল। আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে ‘কাহানী টু’।








