চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরোয়া পানীয়তে সতেজ রাখুন নিজেকে

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১০:০৯ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৭
লাইফস্টাইল
A A

সারাদিনের কর্মব্যস্ত জীবনে শরীরকে তাৎক্ষণিক শ্রান্তি দিতে আমরা বেছে নেই নানান কোমল পানীয় অথবা এনার্জি ড্রিংকস। কিন্তু বাজারে কেনা এসব পানীয় কতটুকুই বা স্বাস্থ্যসম্মত, তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। কারণ এসবে বাড়তি চিনি, রং, ফ্লেবারসহ আরও অনেক ক্ষতিকর উপাদান মেশানো থাকে। এর পরিবর্তে আমরা ঘরোয়া কিছু কোমল পানীয়তে সতেজ থাকতে পারি। পাশাপাশি শারীরিক ক্ষতির সম্ভাবনাও কমে যাবে।

ডাবের পানি

আমাদের দেশে মোটামুটি হাতের নাগালেই পাওয়া যায় ডাবের পানি। মুহূর্তেই শরীরকে চাঙ্গা করবে। তবে এর সাথে বাড়তি কিছু উপাদান মিশিয়ে একে আরও উপাদেয় করা যায়।এক কাপ ডাবের পানির সাথে এক টেবিল চামচ মধু, ১/৮ পরিমাণ লবণ,  ১/৮ লাইম জুস মিশিয়ে পান করলে তা আরও বেশি প্রশান্তি এনে দেয়।

কাঁচা আমের জ্যুস

গ্রীষ্মকালে কাঁচা আম পাওয়া যায়। লবন, লংকা গুড়া মেশানো কাঁচা আম আমাদের সবারই প্রিয়। এটাকে আরও ভিন্নভাবে প্রসেস করেও খাওয়া যেতে পারে। এক্ষেত্রে উপাদানগুলো হবে—১/৪ কেজি কাঁচা আম, ১/২ টেবিল চামচ খনিজ লবণ, ১/২ টেবিল চামচ কালো লবণ, ১/২ কাপ চিনি, ১ কাপ খাবার সোডা। আমগুলো ভালো করে ধুয়ে নরম না হওয়া পর্যন্ত সিদ্ধ করতে হবে। ঠাণ্ডা করে খোসা ছাড়াতে হবে এবং ভর্তার মত করে তৈরি করতে হবে। এর সাথে চিনি, লবন, মরিচের গুড়া মিশিয়ে ভালভাবে ব্লেন্ড করতে হবে। তারপরে খাবার সোডার সাথে মিশিয়ে নিতে হবে।

কলার জ্যুস

কলা এবং ডাবের পানি উভয়েই পটাশিয়ামে ভরপুর। তাই দুটো মিলিয়ে হয়ে যেতে পারে মজাদার জ্যুস। উপাদানগুলো হবে ১/২ ভাগ কলা, ১/২ কাপ ডাবের পানি, ১/২ গ্লাস কমলার জুস, ১/৪ কাপ দই। সবগুলো উপাদান একত্রে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করলে হয়ে যাবে মজাদার জ্যুস।

শাকপাতা, আনারস এবং আপেল জ্যুস

আপনার মনে হতে পারে শাকপাতার জ্যুস কীভাবে খাওয়া যেতে পারে! এটা তো তিক্ত স্বাদের। প্রকৃত অর্থে এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর তা ফলের জ্যুসের সাথে মিশিয়ে সহজেই খাওয়া যেতে পারে। অন্যদিকে আপেলে আছে প্রাকৃতিক চিনি এবং পটাশিয়াম। এর উপাদানগুলো হবে শাকপাতা এক কাপ, আনারস কুচি এক কাপ, আপেল এক কাপ এবং তিন টেবিল চামচ লেবু। উপাদানগুলো জ্যুসার বা ব্লেন্ডারে মিশিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে জ্যুস হিসাবে খাওয়া যেতে পারে।

এনডিটিভি।

 

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমতা হারালেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট

পরবর্তী

মেঘলাদিনে লঙ্কানদের আটকানোর আশা

পরবর্তী

মেঘলাদিনে লঙ্কানদের আটকানোর আশা

রোজী আফসারীর চলে যাওয়ার দশ বছর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT