চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে বড় জয় রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে পিএসজি ম্যাচের দারুণ প্রস্তুতি সারল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, বেনজেমা ও আসেনসিও।

এই ম্যাচ হারায় পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে যাওয়ার সুযোগ হারাল সোসিয়েদাদ। ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন টেবিলের ৬ এ। সেভিয়ার সাথে ৮ পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থানে রিয়াল।

Banglabid

দারুণ ছন্দে থাকা রিয়াল ম্যাচের শুরুর দিকে অগোছালো ফুটবল খেলেছে। প্রথম ছয়টি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। এই সুযোগে দশম মিনিটে পেনাল্টি আদায় করে নেয় সোসিয়েদাদ।

পেনাল্টিতে মিকেল ওয়ারজাবালের শট ঠেকাতে পারেননি কোর্তোয়া। ১-০ গোলের লিড পেয়ে যায় সোসিয়েদাদ। ৪০তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান কামাভিঙ্গা। ৩ মিনিট পরে লুকা মদ্রিচের গোলে লিডও পেয়ে যায় মাদ্রিদের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে আরও ধারাল রিয়ালের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারল না সোসিয়েদাদ। তবে এ অর্ধে ৩ বার সুযোগ পেয়েও গোলরক্ষকের বাঁধা টপকাতে পারেননি বেমজেমা। অবশেষে ৭৬ মিনিটে স্পট কিক থেকে গোল করেন এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা।

Reneta

৩ মিনিট পরে প্লেসিং শটে গোল করে জয় নিশ্চিত করেন মার্কো আসেনসিও। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসেনসিওকামাভিঙ্গাপিএসজিবেনজেমামদ্রিচরিয়াললা লিগালিড স্পোর্টসসান্তিয়াগো বার্নাব্যুসোসিয়েদাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবৈধ ইটভাটায় ভরে গেছে গাইবান্ধা

পরবর্তী

মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

পরবর্তী
নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদারীপুরে যুবক নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

ছয়জন পুরুষের দল একটি ছাদে দাঁড়িয়ে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ মার্চ থেকে 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৪

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT