চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেফতার থেকে এখন পর্যন্ত ‘অ্যাসাঞ্জ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যাক স্পর্শকাতর নথি ভাইরালের মধ্যদিয়ে ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্ব মিডিয়ায় আসেন জুলিয়ান অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত উইকিলিকস কর্তৃক ফাঁসকৃত ওই সকল তথ্যের কারণে বেশ বেকায়দায় পড়তে হয়েছিলো বিশ্বের এই সুপার পাওয়ারকে।

এরপরই, সুইডেনের অনুরোধে যুক্তরাজ্যের পুলিশ ২০১০ সালের ৭ ডিসেম্বর অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে। নয় দিন পর কঠিন কয়েকটি শর্তে জামিন পান তিনি।

পাসপোর্ট জমা রেখে দিনরাত গোড়ালিতে ইলেকট্রনিক ট্যাগ পরা অবস্থায় এক বন্ধুর বাড়িতে থাকার এবং প্রতিদিন থানায় হাজিরা দেওয়ার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়।

Banglabid

অ্যাসাঞ্জ উচ্চ আদালতে গেলেও তাকে সুইডেনের কাছে হস্তান্তরের পক্ষে রায় আসে। ওই অবস্থায় ২০১২ সালের ১৯ জুন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ঢুকে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ।

তার আহ্বানেই ২০১৪ সালে জাতিসংঘ প্যানেল বিষয়টির তদন্ত শুরু করে। অ্যাসাঞ্জ দাবি করে আসছেন, জাতিসংঘ প্যানেলের সিদ্ধান্ত তার পক্ষে গেলে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও প্রত্যাহার করে নিতে হবে।

অবশ্য বুধবার এক টুইটে তিনি বলেন, যুক্তরাজ্যে তাকে গ্রেপ্তারের বিষয়টি জাতিসংঘ প্যানেলের বৈধতা পেলে শুক্রবারই তিনি ব্রিটিশ পুলিশের হাতে ধরা দিতে পারেন। অ্যাসাঞ্জকে সত্যিই অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে মনে করলে প্যানেল তার মুক্তির পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলতে পারে।

Reneta

তবে যুক্তরাজ্য সরকারের তা মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাজ্যের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে নেওয়া হলেও ধর্ষণের আরেকটি মামলা তদন্তাধীন।

তার বিরুদ্ধে জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানাও বহাল রয়েছে। সুতরাং ইকুয়েডর দূতাবাস থেকে বের হলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আভাস দিয়ে রেখেছে লন্ডনের পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইকিলিকসজুলিয়ান অ্যাসাঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT