চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহক সেবার উপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে: সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৪
বাংলাদেশ
A A
প্রধান অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতিতে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার মূল্যায়ন সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন থেকে গ্রাহক সেবার উপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বিকালে পদ্মা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। । আর এ জন্য মানুষ যাতে যথাযথ সেবা পায়, দেশের যাতে প্রকৃত উন্নয়ন হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

Banglabid

দুর্নীতির সিন্ডিকেট ভাঙা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুর্নীতি রোধ করতে হবে ও সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য সকল কাজের গুণগত মান বজায় রেখে ব্যয় সংকোচনের দিকে মনোযোগী হওয়া এবং একই সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র আহ্বান করে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের কাজ করার পরিবেশ সৃষ্টি করা। এই নির্দলীয় সরকার যে কোন ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না বলে এই সময় মন্তব্য করেন তিনি।

এই মতবিনিময়কালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান বিপিএএ, সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুহাম্মদ ফাওজুল কবির খানসড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এতদিন স্বাধীন দেশে বসবাস করেছি কিন্তু বাস্তবিক অর্থে স্বাধীন ছিলাম না: চরমোনাই পীর

পরবর্তী

টেস্ট থেকে বিরতি নিলেন রশিদ খান

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার হাসান মাহমুদ হাসিমুখে হাসছেন, গা ঢাকা দিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট থেকে বিরতি নিলেন রশিদ খান

ডিইউজের লোগো, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিকদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের খুনের মামলা থেকে অব্যাহতি দিতে ডিইউজে’র আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT