চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশীয় শিল্প ধ্বংসের ষড়যন্ত্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

আন্তর্জাতিক বাজারে যেখানে জ্বালানী তেলসহ অন্যান্য পণ্যের মূল্য হ্রাস পাচ্ছে সেখানে দেশীয় শিল্পকে ধ্বংস করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করে বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এতে বাংলাদেশের উদীয়মান শিল্পসমূহ বন্ধ হবে এবং স্থানীয় বাজার আমদানি নির্ভরশীল হবে, এর ফলে দেশীয় বাজার বিদেশীদের হাতে চলে যাবে।

বাংলাদেশ অটো রি-রোলিং এন্ড স্টিল মিলস এসোসিয়েশন এর কার্যালয়ে শনিবার বেলা এগারোটায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় শিল্পের মালিকগণ গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করে এমন মন্তব্য করেন।

শিল্পমালিকগণ বলেন, সম্প্রতি কয়েক দফা বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধি করার পরও অযৌক্তিকভাবে এবং স্থানীয় প্রায় সকল শিল্পের দাবি উপেক্ষা করে বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধি স্টিল ও রি-রোলিং শিল্পসহ স্থানীয় সকল শিল্পায়নের পরিপন্থি।

Banglabid

সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে আমাদের স্টিল ও রি রোলিং শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং রডসহ অন্যান্য এম.এস পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, ফলে ভোক্তা রডসহ অন্যান্য এমএস পণ্য ক্রয়ে নিরুৎসাহিত হবে। ফলে হাজার হাজার কোটি টাকায় গড়া আমাদের আন্তর্জাতিকমানের স্টিল ও রি-রোলিং শিল্পগুলি হুমকির মুখে পড়বে এবং এক পর্যায়ে শিল্পগুলি বন্ধ হয়ে যাবে।

আন্তর্জাতিকমানের স্টিল ও রি-রোলিং শিল্পগুলিকে বাঁচানোর স্বার্থে বিদ্যুৎ ও গ্যাসের নতুন মূল্যহার প্রত্যাহারের জন্য সভায় শিল্পমালিকগণ সরকারের নিকট জোর দাবি জানায়।

বিইআরসি’এর ঘোষণা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দাম ২.৯৩ শতাংশ হারে বৃদ্ধি এবং গ্যাসের মূল্য ২৬.২৯ শতাংশ হারে বৃদ্ধি করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস-বিদ্যুতের দাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাগরে উদ্ধার বাংলাদেশীদের আটকে রেখেছে লিবিয়া

পরবর্তী

পথশিশুদের মাঝে বই বিতরণ করলেন মুস্তাফিজ

পরবর্তী

পথশিশুদের মাঝে বই বিতরণ করলেন মুস্তাফিজ

মরে গেলে নদীতে লাশ ফেলে দেয় কিডনি পাচারচক্র

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT